ষষ্ঠ শ্রেণি - বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৯ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ৯

১১. পানি, বাতাস ও তাপের হ্রাস–বৃদ্ধির ফলাফল কোনটি?

ক. মানুষের জীবনধারণ সহজ হয়

খ. মানুষ সম্পাদশালী হয়

গ. মানুষের পক্ষে বেঁচে থাকা কঠিন হয়

ঘ. আত্মনির্ভরশীল হয়

১২. মানুষ বন্য প্রাণীকে কীভাবে কাজে লাগিয়েছে?

ক. শিক্ষা দিয়ে খ. জোর করে

গ. কষ্ট দিয়ে ঘ. পোষ মানিয়ে

১৩. মানুষ নানা প্রাকৃতিক দুর্যোগ থেকে নিজেকে রক্ষার জন্য কী করেছে?

ক. গাছপালা লাগিয়েছে

খ. বন্য প্রাণী পোষ মানিয়েছে

গ. প্রাচীর নির্মাণ করেছে

ঘ. গাছপালা ধ্বংস করেছে

১৪. মানুষের জীবনকে প্রভাবিত করে—

i. মাটি

ii. পানি

iii. বাতাস

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৫. মাটির ওপর জন্মানো গাছপালা বেড়ে ওঠে—

i. পানির সাহায্যে

ii. বায়ুর সাহায্যে

iii. তাপ ও আলোর সাহায্যে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৬. মানুষের পক্ষে বেঁচে থাকা কঠিন হয়—

i. বাতাসের হ্রাস–বৃদ্ধি ঘটলে

ii. তাপের হ্রাস–বৃদ্ধি ঘটলে

iii. পানির হ্রাস–বৃদ্ধি ঘটলে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৭. প্রাকৃতিক উপাদানগুলোর মধ্যে পানির শক্তি মানুষের জন্য আশীর্বাদস্বরূপ। এ শক্তিকে কাজ লাগিয়ে মানুষ কী করেছে?

ক. শহর গড়েছে

খ. যানবাহন বানাচ্ছে

গ. কল চালিয়েছে

ঘ. বাড়ি বানাচ্ছে

১৮. শব্দদূষণ কিসের জন্য ক্ষতিকর?

ক. স্বাস্থ্যের খ. বনায়নের

গ. নগরায়ণের ঘ. বসবাসের

১৯. কিসের কারণে ঢাকা শহরের অসংখ্য শিশু শ্বাসকষ্টে ভুগছে?

ক. তাপের খ. পানির

গ. দূষণের ঘ. বন্যার

২০. পরিবেশ দূষণের কারণে বর্তমানে কোন ধরনের রোগ বৃদ্ধি পাচ্ছে?

ক. হৃদ্​রোগ খ. জ্বর

গ. আমাশয় ঘ. কলেরা

সঠিক উত্তর

অধ্যায় ৯: ১১.গ ১২.ঘ ১৩.ক ১৪.ঘ ১৫.ঘ ১৬.ঘ ১৭.গ ১৮.ক ১৯.গ ২০.ক

মো. আলতাফ হোসেন, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ পাবলিক কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)