দশম শ্রেণি - পদার্থবিজ্ঞান | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

দশম শ্রেণির পড়াশোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ৪

১১. গাছের পাতা ও কাণ্ড রাসায়নিক পরিবর্তনের ফলে কিসে পরিণত হয়?

ক. কয়লা খ. লোহা

গ. পেট্রোলিয়াম ঘ. প্রাকৃতিক গ্যাস

১২. পরিমাণের দিক থেকে পৃথিবীতে সবচেয়ে বেশি শক্তির রূপান্তর ঘটে কোন শক্তি থেকে?

ক. তড়িৎশক্তি

খ. তাপশক্তি

গ. রাসায়নিক শক্তি

ঘ. যান্ত্রিক শক্তি

১৩. 4kg ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে ২০ মিটার ওপরে তুললে বিভব শক্তি কত হবে?

ক. 5J খ. 80J

গ. 784J ঘ.33.8J

১৪. অলিয়াম শব্দের অর্থ কী?

ক. তেল খ. গ্যাস

গ. পাথর ঘ. তরল

১৫. ক্ষমতার মাত্রা কত?

ক. ML2T3 খ. ML2T2

গ. ML2T-3 ঘ. ML2T-2

১৬. কর্মদক্ষতার একক কী?

ক. ওয়াট খ. জুল

গ. নিউটন ঘ. নেই

নিচের তথ্যের আলোকে ১৭-১৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।

একটি 20N ওজনের বস্তুকে 5m উচ্চতায় ওঠানোর জন্য একটি বৈদ্যুতিক মোটর ব্যবহার করা হলো। এটি 120J তড়িৎশক্তি ব্যবহার করে।

১৭. ব্যয়িত শক্তি কত?

ক. 4J খ. 20J

গ. 100J ঘ. 25J

১৮. অপচয়কৃত শক্তি কত?

ক. 5J খ. 20J

গ. 15J ঘ. 100J

১৯. কর্মদক্ষতা কত?

ক. 83.33% খ. 16.67%

গ. 20% ঘ.120%

২০. 1 অশ্বক্ষমতা = কত ওয়াট?

ক. 764 খ. 476

গ. 746 ঘ. 467

সঠিক উত্তর

অধ্যায় ৪: ১১.ক ১২.খ ১৩.গ ১৪.ক ১৫.গ ১৬.ঘ ১৭.গ ১৮.খ ১৯.ক ২০.গ

রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষক, গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা