ঢাকা বিশ্ববিদ্যালয়ে গভর্ন্যান্স স্টাডিজে প্রফেশনাল মাস্টার প্রোগ্রামে ভর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধীনে ২০২২–২৩ শিক্ষাবর্ষে প্রফেশনাল মাস্টার ইন গভর্ন্যান্স স্টাডিজ (পিএমজিএস) প্রোগ্রামের ১৪তম ব্যাচের প্রথম সেমিস্টারে ভর্তির জন্য আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে।

ভর্তির যোগ্যতা: 

  • প্রার্থীকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রির অধিকারী হতে হবে। 

  • প্রার্থীর স্নাতকসহ সব পাবলিক পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/সিজিপিএ ২.৫০ থাকতে হবে।

কোর্সের মেয়াদ ১৮ মাস। চাকুরীরত প্রার্থীদের বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

আবেদনপত্র সংগ্রহ: 

  • ২২ জুন তারিখের মধ্যে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কার্যালয় থেকে ১ হাজার ৫০০ টাকার বিনিময়ে ভর্তির আবেদনপত্র ও আনুষঙ্গিক কাগজপত্র সংগ্রহ করা যাবে। 

  • আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে তিন কপি পাসপোর্ট সাইজের ছবি, সকল পরীক্ষার সনদপত্র ও নম্বরপত্রের সত্যায়িত ফটকপিসহ উপরোল্লিখিত সময়ের মধ্যে জমা দিতে হবে। 

যোগাযোগ: 

  • কক্ষ নং–৪১০, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সামাজিক বিজ্ঞান অনুষদ ভবন (চতুর্থ তলা), ঢাকা বিশ্ববিদ্যালয়। 

  • মুঠোফোন: ০১৭১৬৬৩০১৭৩, ০১৭৫৩৯৩৫৯৩৯, ০১৭১৬৩০১২৩৮

ভর্তি পরীক্ষা: ৭ জুলাই শুক্রবার, সকাল ১০টা ৩০ মিনিট।

ক্লাস: প্রতি শুক্রবার ও শনিবার 


বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট: du.ac.bd

আরও পড়ুন