অষ্টম শ্রেণি – বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৫০)

অষ্টম শ্রেণির পড়াশোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ১

৪১. বাংলায় ১৭৫৭ সালের পর যে শাসন প্রতিষ্ঠিত হয় তাকে কী বলে?

ক. ইংরেজ শাসন

খ. ব্রিটিশ শাসন

গ. ঔপনিবেশিক শাসন

ঘ. বণিক শাসন

৪২. ১৭৫৭ সাল থেকে ১৯৪৭ সাল পর্যন্ত ইংরেজ শাসনামলকে কী বলে?

ক. ঔপনিবেশিক যুগ খ. ইংরেজ যুগ

গ. নতুন শাসনামল ঘ. বাণিজ্য যুগ

৪৩. ভাস্কো–দা–গামা কত সালে ভারতের কালিকট বন্দরে পৌঁছান?

ক. ১৪২৫ সালে খ. ১৪৯৮ সালে

গ. ১৫২৫ সালে ঘ. ১৫৭৮ সালে

৪৪. আল বুকার্ক কে ছিলেন?

ক. দক্ষ শাসক খ. দক্ষ নাবিক

গ. দক্ষ সেনাপতি ঘ. দক্ষ যোদ্ধা

৪৫. নবাব সিরাজউদ্দৌলা কত বছর বয়সে সিংহাসনে বসেন?

ক. ২০ বছর খ. ২২ বছর

গ. ২৫ বছর ঘ. ২৮ বছর

৪৬. ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে ইংল্যান্ডে স্থাপিত হয়?

ক. ১৬০০ সালে খ. ১৬৫০ সালে

গ. ১৬৮৫ সালে ঘ. ১৬৯০ সালে

৪৭. ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে বাংলায় প্রবেশ করে?

ক. ১৬২০ সালে খ. ১৬৩০ সালে

গ. ১৬৫৫ সালে ঘ. ১৬৭৫ সালে

৪৮. ফরাসিরা বাংলায় কত সালে প্রবেশ করে?

ক. ১৬৬০ সালে খ. ১৬৬২ সালে

গ. ১৬৬৪ সালে ঘ. ১৬৮০ সালে

৪৯. ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন কবে হয়েছিল?

ক. ১৮৫০ সালে খ. ১৮৫৮ সালে

গ. ১৮৬৯ সালে ঘ. ১৮৭৫ সালে

৫০. কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?

ক. ১৮৫৭ সালে খ. ১৮৫৯ সালে

গ. ১৮৬২ সালে ঘ. ১৮৭২ সালে

সঠিক উত্তর

অধ্যায় ১: ৪১.গ ৪২.ক ৪৩.খ ৪৪.খ ৪৫.খ ৪৬.ক ৪৭.খ ৪৮.গ ৪৯.খ ৫০.ক

মো. আবুল হাছান, সিনিয়র শিক্ষক, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা