অবাক জলপান
৫. প্রশ্ন: পথিককে ঝুড়িওয়ালা কত রকম জলের কথা শুনিয়েছিল? নামগুলো লেখো।
উত্তর: ঝুড়িওয়ালার সংলাপে যদিও কোনো জলের উল্লেখ নেই। কিন্তু বৃদ্ধের প্রশ্নের জবাবে পথিক জানিয়েছিল, ঝুড়িওয়ালা তাকে পাঁচ রকম জলের কথা শুনিয়েছিল এই পাঁচ রকম জলের নাম হলো কুয়োর জল, নদীর জল, পুকুরের জল, কলের জল ও মামা বাড়ির জল।
ঠিক উত্তরটি লেখো।
১. অবাক জলপান কোন ধরনের রচনা?
ক. নাটিকা খ. ছোটগল্প
গ. প্রবন্ধ ঘ. উপন্যাস
২. পথিক ঝুড়িওয়ালার কাছে কী চেয়েছিল?
ক. কাঁচা আম খ. জল
গ. জলপাই ঘ. পাকা আম
৩. কুকুরে কামড়ালে মামা কোন রোগের কথা বলেছিল?
ক. ডিপথেরিয়া খ. আমাশয়
গ. জলাতঙ্ক ঘ. টাইফয়েড
৪. পথিক কয়জনের কাছে খাবার জল চেয়েছিল?
ক. ৪ জন খ. ৩ জন
গ. ২ জন ঘ. ৫ জন
৫. বৃদ্ধ পথিককে কয় ধরনের জলের কথা বলতে চেয়েছিল?
ক. পঁচিশ খ. ত্রিশ
গ. পঁয়ত্রিশ ঘ. চল্লিশ
৬. পথিক শেষ পর্যন্ত কার কাছ থেকে খাবার জল পেয়েছিল?
ক. বালক খ. মামা
গ. ঝুড়িওয়ালা ঘ. বৃদ্ধ
৭. নাটিকাটিতে বিজ্ঞানীর চরিত্রকে কাকে দেখানো হয়েছে?
ক. ঝুড়িওয়ালা খ. বৃদ্ধ
গ. বালক ঘ. মামা
উত্তর: ১. ক. নাটিকা, ২. খ. জল, ৩.গ. জলাতঙ্ক ৪. খ. ৩ জন, ৫. ক. পঁচিশ, ৬. খ. মামা, ৭. ঘ. মামা।
খন্দকার আতিক, শিক্ষক, উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা