সপ্তম শ্রেণি - বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

সপ্তম শ্রেণির পড়াশোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ৪

২১. হাবিব প্রতিদিন ঘুম থেকে উঠে বিছানাপত্র গুছিয়ে রাখেন। এই কার্যক্রম—

i. অর্থনৈতিক

ii. অনানুষ্ঠানিক

iii. গৃহস্থালি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২২. বাংলাদেশে কৃষির পর কোন খাতে বিপুলসংখ্যক মানুষের জীবিকার সংস্থান হচ্ছে?

ক. আবাসন খাত খ. যোগাযোগ খাত

গ. শিল্প খাত ঘ. সেবা খাত

২৩. কোন আমলে বাংলাদেশ শিল্প বা কলকারখানা প্রতিষ্ঠার ক্ষেত্রে অনেক বৈষম্যের শিকার হয়েছিল?

ক. ব্রিটিশ আমলে খ. পাকিস্তান আমলে

গ. মোগল আমলে ঘ. পাল আমলে

২৪. একসময় আমাদের দেশের প্রধান শিল্প ছিল কোনটি?

ক. পোশাকশিল্প খ. ঔষধশিল্প

গ. চিনিশিল্প ঘ. পাটশিল্প

২৫. কখন বাংলাদেশের বিভিন্ন স্থানে নতুন নতুন শিল্পকারখানা গড়ে উঠতে শুরু করে?

ক. ১৯৭১ সালে স্বাধীনতার পর

খ. স্বাধীনতার আগে ১৯৬৯ সালে

গ. ১৯৪৭ সালে দেশবিভাগের পর

ঘ. দেশবিভাগের আগে ১৯৪৫ সালে

২৬. দেশের অর্থনৈতিক মেরুদণ্ড হিসেবে কাজ করে কোন শিল্প?

ক. বৃহৎ শিল্প খ. কুটিরশিল্প

গ. মাঝারি শিল্প ঘ. ক্ষুদ্র শিল্প

২৭. নিচের কোনটি মাঝারি শিল্প?

ক. মিষ্টির তৈরির কারখানা

খ. হিমাগার

গ. প্লাস্টিক কারখানা

ঘ. তাঁতবস্ত্র

২৮. মিরন দেড় কোটি টাকা মূলধন খাটিয়ে সিরামিকশিল্প স্থাপন করার উদ্যোগ গ্রহণ করেন। এটি কোন ধরনের শিল্পের অন্তর্ভুক্ত?

ক. ক্ষুদ্র খ. মাঝারি

গ. কুটির ঘ. বৃহৎ

২৯. দেড় কোটি টাকার কম মূলধন খাটে যে শিল্পে, তাকে কী শিল্প বলা হয়?

ক. বৃহৎ শিল্প খ. মাঝারি শিল্প

গ. ক্ষুদ্র শিল্প ঘ. কুটিরশিল্প

৩০. যে শিল্পের উৎপাদন ও বিপণনের কাজটি প্রধানত মালিক নিজে বা তাঁর পরিবারের সদস্যরা করে থাকেন, তাকে কী শিল্প বলা হয়?

ক. বৃহৎ শিল্প খ. মাঝারি শিল্প

গ. ক্ষুদ্র শিল্প ঘ. কুটিরশিল্প

সঠিক উত্তর

অধ্যায় ৪: ২১.গ ২২.গ ২৩.খ ২৪.ঘ ২৫.ক ২৬.ক ২৭.খ ২৮.খ ২৯.গ ৩০.ঘ

মিজান চৌধুরী, শিক্ষক, লালমাটিয়া উচ্চবিদ্যালয়, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)