পঞ্চম শ্রেণি - গণিত | অধ্যায় ১২ - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (৩১-৪০)

পঞ্চম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ১২

৩১। প্রশ্ন: ১ ঘণ্টা = কত মিনিট?

উত্তর: ৬০ মিনিট

৩২। প্রশ্ন: ১ দিন = কত ঘণ্টা?

উত্তর: ২৪ ঘণ্টা

৩৩। প্রশ্ন: ১ মাস = কত দিন?

উত্তর: ৩০ দিন

৩৪। প্রশ্ন: ১ বছর = কত দিন?

উত্তর: ৩৬৫ দিন

৩৫। প্রশ্ন: ১,০০০ ঘণ্টায় কত মাস, কত দিন, কত ঘণ্টা?

উত্তর: ১ মাস, ১১ দিন, ১৬ ঘণ্টা

৩৬। প্রশ্ন: ৫ মাসে কত ঘণ্টা?

উত্তর: ৩,৬০০ ঘণ্টা

৩৭। প্রশ্ন: ২ বছরে কত ঘণ্টা?

উত্তর: ১৭,৫২০ ঘণ্টা

৩৮। প্রশ্ন: ২৪ ঘণ্টা সময়সূচিতে কোন সময়কে ১ দিন ধরা হয়?

উত্তর: ২৪ ঘণ্টা সময়সূচিতে রাত ১২টার পর থেকে পরদিন রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টা সময়কে ১ দিন ধরা হয়, যা ২৪ ঘণ্টায় বিভক্ত।

৩৯। প্রশ্ন: ২৪ ঘণ্টা সময়সূচিতে ঘণ্টা ও মিনিটকে কয় অঙ্কে প্রকাশ করা হয়?

উত্তর: দুই অঙ্কে

৪০। প্রশ্ন: ১ শতাব্দী কাকে বলে?

উত্তর: ধারাবাহিক ১০০ বছরের সময়কালকে ১ শতাব্দী বলে।

খন্দকার আতিক, শিক্ষক, উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

◀ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (২১-৩০)