সপ্তম শ্রেণি - বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৮ : বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৫০)

সপ্তম শ্রেণির পড়াশোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ৮

৪১. আগামী তিন দশকে বাংলাদেশে শতকরা কত ভাগ নির্ভরশীল জনসংখ্যা থাকবে?

ক. ৩৫% খ. ৪০%

গ. ৪২% ঘ. ৪৫%

৪২. বাংলাদেশে ছেলেদের বিবাহের আইনানুগ বয়স কত?

ক. ১৮ খ. ১৯

গ. ২০ ঘ. ২১

৪৩. বাংলাদেশে মেয়েদের বিবাহের আইনানুগ বয়স কত?

ক. ১৬ খ. ১৮

গ. ২০ ঘ. ২১

৪৪. আগামী তিন দশকে বাংলাদেশে শতকরা কত ভাগ কর্মক্ষম জনসংখ্যা থাকবে?

ক. ৩৫% খ. ৪০%

গ. ৬০% ঘ. ৬৫%

৪৫. বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ হলো—

i. নিম্ন মৃত্যুহার

ii. মেয়েদের বাল্যবিবাহ

iii. উচ্চ জন্মহার

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪৬. বাংলাদেশে প্রতিবছর কত লোক মৃত্যুবরণ করে?

ক. ৫ লাখ খ. ৬ লাখ

গ. ৮ লাখ ঘ. ১২ লাখ

৪৭. বাংলাদেশে প্রতিবছর জনসংখ্যা বৃদ্ধির পরিমাণ কত?

ক. ১৫ লাখ খ. ১৬ লাখ

গ. ১৮ লাখ ঘ. ১৯ লাখ

৪৮. বিশ্বব্যাংক প্রদত্ত তথ্যানুসারে, বাংলাদেশে ২০১৬ সালে মাতৃমৃত্যুর সংখ্যা (প্রতি লাখে) কত ছিল?

ক. ১৭৬ জন খ. ২৫২ জন

গ. ২৬৯ জন ঘ. ২৭৬ জন

৪৯. বর্তমানে বাংলাদেশের মানুষের গড় আয়ু কত?

ক. প্রায় ৬৮ বছর

খ. প্রায় ৬৯ বছর

গ. প্রায় ৭০ বছর

ঘ. প্রায় ৭২.৬ বছর

৫০. একটি দেশের জনসংখ্যার বয়সকাঠামোতে আছে—

i. যুবক

ii. প্রাপ্তবয়স্ক

iii. বৃদ্ধ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ৮: ৪১.খ ৪২.ঘ ৪৩.খ ৪৪.গ ৪৫.খ ৪৬.খ ৪৭.ঘ ৪৮.ক ৪৯.ঘ ৫০.ঘ

মো. আবু সুফিয়ান, শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)