দশম শ্রেণি - বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৫ : বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৫০)

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৫

৪১. বুড়িগঙ্গা নদী একটি—

i. জাতীয় সম্পদ ii. প্রকৃতি প্রদত্ত সম্পদ

iii. মানবসৃষ্ট সম্পদ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪২. ঢাকা শহরের অধিবাসীদের দ্বারা সৃষ্ট দূষণ দূর করা যায়—

i. নাগরিক সচেতনতার মাধ্যমে

ii. নিরাপত্তারক্ষী দ্বারা

iii. সরকারি পদক্ষেপ দ্বারা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪৩. বাংলাদেশের খনিজ সম্পদ হলো—

i. সোনা ii. চিনামাটি

iii. কয়লা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪৪. তিস্তা ব্যারাজটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে–

i. বন্যা প্রতিরোধে

ii. পানিনিষ্কাশন ব্যবস্থায়

iii. পানি সেচে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪৫. ‘নদী বাঁচাও’ কর্মসূচি পালনের মূল উদ্দেশ্য হলো—

i. জনসচেতনতা বৃদ্ধি

ii. নদীর গুরুত্ব উপস্থাপন

iii. কৃত্রিম নদী সৃষ্টি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪৬. নদীর প্রবাহ দুর্বল হয়ে যাওয়ার কারণ—

i. শিল্প বর্জ্য ফেলা ii. পলি জমা

iii. বাঁধ নির্মাণ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪৭. ‘রাঙখিয়াং কী?

ক. একটি বৃক্ষ খ. একটি ঝরনা

গ. কর্ণফুলীর উপনদী ঘ. গারোদের উৎসব

৪৮. বাংলাদেশের অন্যতম বৃহৎ নদী গঙ্গা–পদ্মা বিধৌত অঞ্চলের আয়তন কত?

ক. ৩৪,১৮৮ বর্গ কি.মি.

খ. ৩৮,১৯৮ বর্গ কি.মি.

গ. ৪০,১৮৮ বর্গ কি.মি.

ঘ. ৪৪,২৮০ বর্গ কি.মি.

৪৯. বাংলাদেশের ভূখণ্ডে ৭০০টি নদ–নদীর আয়তন দৈর্ঘ্যে কত কিলোমিটার?

ক. ২২,১৫৫ কি.মি.

খ. ২২,৮৫৯ কি.মি.

গ. ২৩,১৫০ কি.মি

ঘ. ২৪,১৫৫ কি.মি.

৫০. ‘কাসালং’ কোন নদীর উপনদী?

ক. কর্ণফুলী খ. তিস্তা

গ. মেঘনা ঘ. করতোয়া

সঠিক উত্তর

অধ্যায় ৫: ৪১.ক ৪২.খ ৪৩.গ ৪৪.ঘ ৪৫.ক ৪৬.ঘ ৪৭.গ ৪৮.ক ৪৯.ক ৫০.ক

মো. আবুল হাছান, সিনিয়র শিক্ষক, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা