ক্যাডেট কলেজে ভর্তি - সাধারণ জ্ঞান (১২)

মোট ৩০০ নম্বরের পরীক্ষায় সাধারণ জ্ঞানে থাকবে ৪০ নম্বর। এর মধ্যে সাধারণ বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সাম্প্রতিক ঘটনাবলি—থাকবে

খেলাধুলা সম্পর্কিত

১. ‘ফর্মুলা ওয়ান’ কী?

উত্তর: কার রেসিং প্রতিযোগিতা

২. টেরি ফক্স রান কী?

উত্তর: দৌড় প্রতিযোগিতা; প্রতিবছর ক্যানসার তহবিল সংস্থার জন্য করা হয়

. বাংলাদেশের জাতীয় খেলা কী?

উত্তর: কাবাডি

৪. ভারতের জাতীয় খেলা কী?

উত্তর: হকি

৫. যুক্তরাষ্ট্রের জাতীয় খেলা কী?

উত্তর: বেসবল

৬. রাশিয়ার জাতীয় খেলা কী?

উত্তর: ব্যান্ডি

৭. ‘ওভাল’ কোন খেলার জন্য বিখ্যাত?

উত্তর: ক্রিকেট (অস্ট্রেলিয়া)

৮. ‘ইডেন গার্ডেন’ কোন খেলার জন্য বিখ্যাত?

উত্তর: ক্রিকেট (কলকাতা)

৯. ‘মারাকানা স্টেডিয়াম’ কোন খেলার জন্য বিখ্যাত?

উত্তর: ফুটবল (ব্রাজিল)

১০. টোটাল ফুটবলের জনক কে?

উত্তর: জোহান ক্রুইফ

১১. ফিফা বিশ্বকাপ ফুটবল কবে থেকে শুরু হয়?

উত্তর: ১৯৩০ সাল (উরুগুয়ে)

১২. এক দিনের আন্তর্জাতিক ক্রিকেট কবে থেকে শুরু হয়?

উত্তর: ১৯৭১ (অস্ট্রেলিয়া)

১৩. কাবাডি বা হাডুডু সর্বপ্রথম কোথায় শুরু হয়?

উত্তর: ভারতে

১৪. দাবা খেলার আদি নাম কী?

উত্তর: চতুরঙ্গ।

১৫. দাবার বোর্ডে কয়টি চতুষ্কোণী ছক থাকে?

উত্তর: ৬৪টি

১৬. ‘জুলে রিমে ট্রফি’ কোন খেলার সঙ্গে সম্পর্কিত?

উত্তর: ফুটবল

১৭. ‘সুমো’ কী?

উত্তর: একধরনের কুস্তি খেলা (জাপানে হয়)

১৮. ‘টাইগার উডস’ কে?

উত্তর: বিখ্যাত মার্কিন গলফ খেলোয়াড়

১৯. ‘মাইকেল জর্ডান’ কোন খেলার সঙ্গে জড়িত?

উত্তর: বাস্কেটবল

২০. আধুনিক অলিম্পিক কত সাল থেকে শুরু হয়?

উত্তর: ১৮৯৬ সাল (গ্রিসে)

২১. প্রথম প্যারা অলিম্পিক কত সাল থেকে শুরু হয়?

উত্তর: ১৯৬০ সালে (ইতালিতে)

২২. অলিম্পিক গেমসের প্রতীকে কয়টি বৃত্ত থাকে?

উত্তর: ৫টি

মো. আফলাতুন, সহযোগী অধ্যাপক, ফেনী সরকারি কলেজ, ফেনী