সপ্তম শ্রেণির নতুন বই - ডিজিটাল প্রযুক্তি | শিখন অভিজ্ঞতা ১ : বক্তৃতার মাধ্যমে সমস্যা নির্ধারণ

সপ্তম শ্রেণির পড়াশোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিখন অভিজ্ঞতা ১

গল্প লেখার ৬ক এর মাধ্যমে একটি তথ্য, গল্প বা ঘটনাকে পূর্ণাঙ্গভাবে উপস্থাপন করা যায়। আমাদের আগামীর জীবন হবে অনেক তথ্যনির্ভর। তাই তথ্যকে সঠিকভাবে বুঝতে পারা ও উপস্থাপন করতে পারা খুবই জরুরি।

আজ আমরা ৬ক এর মাধ্যমে কোনো একটি সমস্যাকে পূর্ণাঙ্গরূপে উপস্থিত বক্তৃতার মাধ্যমে তুলে ধরব।

দল গঠন: শ্রেণিকক্ষে তোমরা ১০টি দলে প্রতি দলে ১০ বা ৬ জনে বিভক্ত হবে। ১০টি দল ১০টি আলাদা বিষয় নিয়ে বক্তৃতা প্রস্তুত করবে। দলের যেকোনো একজন বক্তৃতা শ্রেণিকক্ষে উপস্থাপন করবে।

বিষয় নির্বাচন: শিক্ষক ১০টি দলকে সাম্প্রতিক ১০টি বিষয় দিয়ে দেবেন। শিক্ষকের দেওয়া বিষয়টি শিক্ষার্থীরা দলে আলোচনা করে একটি বক্তৃতা তৈরি করবে। শিক্ষকের দেওয়া বিষয়ের বাইরে নিজেদের নিজস্ব কোনো পছন্দের গুরুত্বপূর্ণ বিষয় থাকলে সেটিও শিক্ষার্থীরা শিক্ষকের সঙ্গে আলোচনার মাধ্যমে বক্তৃতার বিষয় হিসেবে নিতে পারবে।

বক্তৃতার পাণ্ডুলিপি তৈরি: শিক্ষার্থীরা দলে বক্তৃতার বিষয় হিসেবে যে সমস্যাটি নিয়েছে, সেটি উপস্থাপনের জন্য দলের সবার মতামত ও আলোচনার ভিত্তিতে তারা একটি পাণ্ডুলিপি বা স্ক্রিপ্ট তৈরি করবে। মনে রাখতে হবে, সমস্যা সম্পর্কে পূর্ণাঙ্গ একটি চিত্র যেন বক্তৃতায় তুলে ধরা যায়। এ ক্ষেত্রে পাণ্ডুলিপিতে ৬ক এর উত্তর পাওয়া যায় কি না, তা একটু যাচাই করে নিতে হবে।

প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা