সপ্তম শ্রেণির নতুন বই - ডিজিটাল প্রযুক্তি | বুদ্ধিবৃত্তিক সম্পদের উদাহরণ (২)
সপ্তম শ্রেণির পড়াশোনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বুদ্ধিবৃত্তিক সম্পদের উদাহরণ
মিতু প্রয়োজনীয় একটি সফটওয়্যার অনলাইনে খুঁজতে গিয়ে দেখল ৫০ টাকা দিয়ে সফটওয়্যারটি তৈরিকারক কোম্পানি থেকে লাইসেন্স কিনে নিতে হবে। মিতুর বন্ধু হেনা বলল, ‘আমার কাছেই সফটওয়্যারটি আছে, কেনার কোনো প্রয়োজন নেই, তুই আমার থেকে সফটওয়্যারটি কপি করে নিস।’ মিতু বলল, ‘এটা একদম উচিত হবে না।’ সফটওয়্যারটি কেনার যথাযথ ওয়েবসাইটে গিয়ে সেটির লাইসেন্স কিনে নিয়ে মিতু এখন ব্যবহার করছে।
সিদ্ধান্ত: সফটওয়্যারটি ছিল বুদ্ধিবৃত্তিক সম্পদ। মিতু প্রয়োজনীয় সফটওয়্যারটি অনলাইনে ওয়েবসাইটে গিয়ে সেটির লাইসেন্স কিনে নিয়ে ব্যবহার করছে। এটি সঠিক ছিল। আর যদি সফটওয়্যারটি কপি করে ব্যবহার করত, তাহলে সেটি হতো পাইরেসি।
প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা