প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ | প্রাথমিক বিজ্ঞান (৫)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১৪

শূন্যস্থান পূরণ করো :

১. প্রশ্ন: — জনসংখ্যার জন্য প্রাকৃতিক সম্পদের প্রয়োজনও বাড়ছে।

উত্তর: বাড়তি

২. প্রশ্ন: ১৮০০ সালের শুরুর দিকে বিশ্বের জনসংখ্যা ছিল প্রায় — কোটি।

উত্তর: ১০০

৩. প্রশ্ন: ৪০ বছরে বাংলাদেশের জনসংখ্যা বেড়ে প্রায় — হয়েছে।

উত্তর: দ্বিগুন

৪. প্রশ্ন: জনসংখ্যার — হলো প্রতি একক জায়গায় বসবাসরত মোট জনসংখ্যা।

উত্তর: ঘনত্ব

৫. প্রশ্ন: মোট জনসংখ্যাকে ক্ষেত্রফল দ্বারা ভাগ করে জনসংখ্যার — পাওয়া যায়।

উত্তর: ঘনত্ব

৬. প্রশ্ন: জনসংখ্যা যত বৃদ্ধি পাবে মানুষের — তত বাড়বে চাহিদাও।

উত্তর: চাহিদাও

৭. প্রশ্ন: বাড়তি চাহিদা আমাদের জীবনে বিভিন্ন — সৃষ্টি করবে।

উত্তর: সমস্যা

৮. প্রশ্ন: — বৃদ্ধির ফলে খাদ্য, বস্ত্র, ভূমি ইত্যাদির — দেখা দিবে।

উত্তর: ঘাটতি

৯. প্রশ্ন: বাড়তি জনসংখ্যার জন্য মানুষ সহজেই রোগে — হবে।

উত্তর: আক্রান্ত

১০. প্রশ্ন: বাড়তি জনসংখ্যার জন্য চিকিত্সা ও শিক্ষার — কমে যেতে পারে।

উত্তর: সুযোগ

১১. প্রশ্ন: পরিবেশের উপর জনসংখ্যা বৃদ্ধির ব্যাপক — রয়েছে।

উত্তর: প্রভাব

১২. প্রশ্ন: — ধ্বংসের ফলে জীবের আবাসস্থল ধ্বংস হয়।

উত্তর: বনভূমি

১৩. প্রশ্ন: রাসায়নিক সার ও কীটনাশকের অতিরিক্ত —ফলে মাটি এবং পানি দুষিত হচ্ছে।

উত্তর: ব্যবহারের

১৪. প্রশ্ন: মানুষ যাতায়াতের জন্য — জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে।

উত্তর: কলকারখানায়

১৫. প্রশ্ন: কলকারখানা ও যানবাহন থেকে —ক্ষতিকর গ্যাস বায়ু দূষিত করছে।

উত্তর: নির্গত

১৬. প্রশ্ন: বায়ু দুষিত হওয়ার ফলে পৃথিবীর — বৃদ্ধি পাচ্ছে এবং —বৃষ্টি হচ্ছে।

উত্তর: উষ্ণতা, এসিড

১৭. প্রশ্ন: বর্তমানে মানুষ — গাড়ি উদ্ভাবন করছে।

উত্তর: হাইব্রিড

১৮. প্রশ্ন: — গাড়ি বিদ্যুত্ তেল উভয় জ্বালানিতেই চলতে পারে।

উত্তর: হাইব্রিড

১৯. প্রশ্ন: আমাদের — ও — শেখা অত্যন্ত জরুরি।

উত্তর: বিজ্ঞান, প্রযুক্তি

২০. প্রশ্ন: বিজ্ঞান ও প্রযুক্তি দক্ষ — — তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

উত্তর: মানবসম্পদ

সংক্ষিপ্ত প্রশ্ন:

১. প্রশ্ন: জনসংখ্যা বৃদ্ধি পেলে কিসের চাহিদা বাড়বে?

উত্তর: জনসংখ্যা বৃদ্ধি পেলে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিত্সা সেবা, ভূমি, শিক্ষাপ্রতিষ্ঠান, যানবাহন ইত্যাদির চাহিদা বাড়বে।

২. প্রশ্ন: পরিবেশের ওপর জনসংখ্যা বৃদ্ধির তিনটি ক্ষতিকর প্রভাব লেখ।

উত্তর: পরিবেশের ওপর জনসংখ্যা বৃদ্ধির তিনটি ক্ষতিকর প্রভাব হলো—

১. জীবের আবাসস্থল ধ্বংস হচ্ছে

২. অধিক শস্য উত্পাদনের জন্য রাসায়নিক সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহারের ফলে মাটি ও পানি দূষিত হচ্ছে।

৩. যাতায়াত ও পণ্যের চাহিদা মেটানোর জন্য কলকারাখানা ও যানবাহনের জীবাশ্ম জ্বালানি পোড়ানো হচ্ছে। ফলে বায়ু দূষিত হচ্ছে।

৩. প্রশ্ন: অধিক খাদ্য উত্পাদনে বিজ্ঞান ও প্রযুক্তি কীভাবে অবদান রাখছে?

উত্তর: বিজ্ঞান ও প্রযুক্তি উন্নত ধরনের কৃষি যন্ত্রপাতি তৈরিতে সাহায্য করছে। এ উন্নত কৃষি যন্ত্রপাতি ব্যবহার করে অল্প সময়ে অধিক ফসল উত্পাদন সম্ভব হচ্ছে। এ ছাড়া বর্তমানে জৈবপ্রযুক্তি ব্যবহার করে অধিক পুষ্টিসম্পন্ন ও রোগপ্রতিরোধী উদ্ভিদ উত্পাদন সম্ভব হচ্ছে। এর ফলে ফসলের উত্পাদন বৃদ্ধি পাচ্ছে। এভাবেই বিজ্ঞান ও প্রযুক্তি অধিক খাদ্য উত্পাদনে অবদান রাখছে।

৪. প্রশ্ন: বিশ্বের জনসংখ্যা ক্রমাগত বাড়ছে। বর্তমানে পৃথিবীতে কত মানুষ বসবাস করে?

উত্তর: বর্তমানে পৃথিবীতে প্রায় ৭০০ কোটি মানুষ বাস করে।

৫. প্রশ্ন: বাংলাদেশ একটি জনবহুল দেশ। ১৯৭০ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত ৪০ বছরে এ দেশের জনসংখ্যা কী পরিমাণ বেড়েছে?

উত্তর: ১৯৭০ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত ৪০ বছরে বাংলাদেশের জনসংখ্যা প্রায় দ্বিগুণ বেড়েছে।

৬. প্রশ্ন: আদমশুমারির মাধ্যমে কোনো দেশের জনসংখ্যার ঘনত্ব জানা যায়। জনসংখ্যার ঘনত্ব কীভাবে নির্ণয় করা হয়?

উত্তর: কোনো স্থানের মোট জনসংখ্যাকে ক্ষেত্রফল দ্বারা ভাগ করে জনসংখ্যার ঘনত্ব নির্ণয় করা হয়।

৭. প্রশ্ন: আজাদদের পরিবারের সদস্য ১০ জন। তাদের সুস্থ জীবন যাপন করার জন্য কিসের ওপর চাপ বাড়বে।

উত্তর: জনসংখ্যা বেশি হলে তাদের সুস্থ জীবন যাপন করার জন্য প্রাকৃতিক সম্পদের ওপর চাপ বাড়বে।

৮. প্রশ্ন: মৃণালদের এলাকায় খাদ্য, বস্ত্র, বাসস্থান, ভূমি ইত্যাদির ঘাটতি দেখা দিয়েছে। কী কারণে এ সমস্যাটি দেখা দেবে?

উত্তর: জনসংখ্যা বৃদ্ধির ফলে খাদ্য, বস্ত্র, বাসস্থান, ভূমি ইত্যাদির ঘাটতি দেখা দেবে।

৯. প্রশ্ন: অসাধু কিছু মানুষ সুন্দরবনের বনভূমি ধ্বংস করছে। এর ফলে কিসের পরিবর্তন হয়?

উত্তর: বনভূমি ধ্বংসের ফলে বাস্তুসংস্থানের পরিবর্তন হয়।

১০. প্রশ্ন: কলকারখানা ও যানবাহন থেকে নির্গত ক্ষতিকর গ্যাস বায়ু দূষিত করছে। এর ফলে কী কী সমস্যার সৃষ্টি হচ্ছে?

উত্তর: কলকারখানা ও যানবাহন থেকে নির্গত ক্ষতিকর গ্যাস বায়ুকে দূষিত করার ফলে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে এবং এসিড বৃষ্টি হচ্ছে।

১১. প্রশ্ন: আত্মকর্মসংস্থান বলতে কী বুঝায়?

উত্তর: আত্মকর্মসংস্থান বলতে নিজের উদ্যোগে অর্থ উপার্জন করাকে বোঝায়।

১২. প্রশ্ন: হাইব্রিড গাড়ির একটি বৈশিষ্ট্য লেখ।

উত্তর: হাইব্রিড গাড়ি বিদ্যুত্ ও তেল উভয় জ্বালানি ব্যবহার করে চলতে পারে।

১৩. প্রশ্ন: মানুষের দুইটি মৌলিক চাহিদার নাম লেখ।

উত্তর: মানুষের মৌলিক চাহিদাগুলো হলো—খাদ্য ও বাসস্থান।

১৪. প্রশ্ন: আদমশুমারি কী?

উত্তর: জনসংখ্যার হিসাব জানার জন্য নির্দিষ্ট দিনে ঘরে ঘরে গিয়ে লোক গণনার যে ব্যবস্থা, তা-ই আদমশুমারি।

১৫. প্রশ্ন: জনসংখ্যার ঘনত্ব কাকে বলে?

উত্তর: প্রতি একক জায়গায় বসবাসরত মোট জনসংখ্যাকে জনসংখ্যার ঘনত্ব বলা হয়।

বর্ণনামূলক প্রশ্নঃ

১. প্রশ্ন: আমরা কেন বিজ্ঞান ও প্রযুক্তি শিখছি?

উত্তর: জনসংখ্যা বৃদ্ধি সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধানে বিজ্ঞান ও প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যেমন—বিজ্ঞান শিক্ষা আমাদের আচরণ পরিবর্তনে এবং বিজ্ঞানের জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে জনসংখ্যা বৃদ্ধিজনিত সমস্যা সমাধানে সাহায্য করে। বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে মানুষ বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে কম সময়ে বেশি খাদ্য উত্পাদনে সক্ষম। শুধু তা-ই নয়, বিজ্ঞান ও প্রযুক্তি দক্ষ মানবসম্পদ তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি শেখা অত্যন্ত জরুরি।

২. প্রশ্ন: মানুষ কেন কৃষিকাজে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করছে?

উত্তর: সারের মধ্যে উদ্ভিদের প্রয়োজনীয় মৌলিক উপাদানগুলো থাকে। তাই জমিতে সার প্রয়োগের ফলে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পায়। আর মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পেলে ফসলের ফলন ভালো হয়। অপরদিকে কীটনাশক ফসলের ক্ষতিকারক কীটপতঙ্গ ধ্বংস করে ফসলকে সুস্থ ও সবল রাখতে সাহায্য করে। তাই বলা যায়, উদ্ভিদের ভালো বৃদ্ধি এবং অধিক খাদ্য উত্পাদনের জন্য মানুষ কৃষিকাজে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করছে।

৩. প্রশ্ন: বনভূমি ধ্বংসের ফলে পরিবেশের ওপর কী প্রভাব পড়ছে?

উত্তর: বনভূমি ধ্বংসের ফলে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ে। যেমন—

১.জীবের বাস্তুসংস্থানের পরিবর্তন হয়

২.জীবের আবাসস্থল ধ্বংস হয়

৩.জীব ধীরে ধীরে বিলুপ্ত হয়

৪. বনভূমি ধ্বংসের ফলে ভূমিক্ষয় ও ভূমিধস হয়।

৫. বনভূমি ধ্বংসের ফলে বায়ুতে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পেয়ে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায়।

৪. প্রশ্ন: জনসংখ্যা বৃদ্ধির ফলে মানুষ কেন সহজেই রোগাক্রান্ত হয়?

উত্তর: জনসংখ্যা বৃদ্ধির ফলে মানুষের চাহিদাও বেড়ে যায়। ফলে খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং ভূমির ঘাটতি দেখা দেয়। খাদ্য ঘাটতির ফলে বহু মানুষ অপুষ্টিজনিত রোগে আক্রান্ত হয়। এ ছাড়া বস্ত্র ও বাসস্থানের অভাবে মানুষ নোংরা পরিবেশে বসবাস করে এবং জনসংখ্যায় ঘনত্ব বেশি হলে জীবাণু দ্রুত ছড়ায়। ফলে মানুষ সহজেই রোগে আক্রান্ত হয়।

আমিনুল ইসলাম, প্রভাষক, উত্তরা মডেল স্কুল, ঢাকা