শুভ সকাল। আজ ২২ এপ্রিল, বুধবার। গতকাল মঙ্গলবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে প্রায় ৬০০ কোটি টাকায় কেনা হয়েছিল ২০ সেট ডেমু। ২০১৩ সালে চালু হওয়া এসব ট্রেন তিন থেকে সাত বছরে অচল হয়ে পড়ে। যাত্রী পরিবহনে আয় হয় সামান্য। কিন্তু তার চেয়ে বেশি খরচ হয় জ্বালানি তেল ও রক্ষণাবেক্ষণে। পরে নানা উদ্যোগ নিয়েও সচল রাখা যায়নি ডেমু ট্রেনগুলো। বিস্তারিত পড়ুন...
চট্টগ্রামের সরকারি সিটি কলেজে গ্রাফিতিতে ‘গুপ্ত’ শব্দ লেখা নিয়ে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুই দফায় সংঘর্ষ চলে। এ সময় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা হাতে উভয় পক্ষের কর্মীদের দেখা গেছে। ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন বলে দুই পক্ষই দাবি করেছে। বিস্তারিত পড়ুন...
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়েছেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের পদধারী নেত্রী সুবর্ণা শিকদার ঠাকুর। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে তিনি সংসদের সংরক্ষিত নারী আসনে দলটির মনোনয়ন পেতে আবেদনও করেছিলেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা। বিস্তারিত পড়ুন...
বাংলাদেশ-নিউজিল্যান্ড তিন ম্যাচ ওয়ানডে সিরিজে তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। বৃহস্পতিবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বেলা ১১টায় মুখোমুখি হবে দু্ই দল। এ ম্যাচের জন্য টিকিটের মূল্যতালিকা আজ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিস্তারিত পড়ুন...
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিতীয় দফা শান্তি আলোচনার ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে পড়েছে। গত রোববার হরমুজ প্রণালির কাছে একটি ইরানি পতাকাবাহী জাহাজ জব্দ করার পর তেহরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, তারা আলোচনায় অংশ না-ও নিতে পারে। বিস্তারিত পড়ুন...