ষষ্ঠ শ্রেণি - বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৮ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)
ষষ্ঠ শ্রেণির পড়াশোনা
অধ্যায় ৮
১. সার্বভৌম ক্ষমতার মূল অধিকারী কে?
ক. জনগণ খ. রাষ্ট্র
গ. সরকার ঘ. সমাজ
২. রাষ্ট্রের জন্য সরকারের অপরিহার্যতা—
i. দেশ পরিচালনায়
ii. জনগণের নিরাপত্তা রক্ষায়
iii. দেশের সার্বভৌমত্ব রক্ষায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩. নগররাষ্ট্র গড়ে উঠেছিল কখন?
ক. ২ থেকে ৩ হাজার বছর আগে
খ. ৩ থেকে ৪ হাজার বছর আগে
গ. ৪ থেকে ৫ হাজার বছর আগে
ঘ. ৫ থেকে ৬ হাজার বছর আগে
৪. রাষ্ট্র গঠনে কয়টি উপাদান রয়েছে?
ক. ৩টি খ. ৪টি
গ. ৬টি ঘ. ১টি
৫. জল, স্থল ও তার উপরিভাগের আকাশসীমাকে এককথায় কী বলে?
ক. সরকার খ. রাষ্ট্র
গ. সার্বভৌমত্ব ঘ. ভূখণ্ড
৬. কোনটি নগরকেন্দ্রিক রাষ্ট্র?
ক. ভ্যাটিকান খ. আমেরিকা
গ. ভারত ঘ. ঘানা
৭. রাষ্ট্রে শান্তিশৃঙ্খলা রক্ষা ও আইন প্রণয়নের ক্ষমতা কার?
ক. সরকারের খ. রাষ্ট্রপতির
গ. জনগণের ঘ. প্রধানমন্ত্রীর
৮. রাষ্ট্র গঠনের গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?
ক. সার্বভৌমত্ব খ. ভূখণ্ড
গ. সরকার ঘ. জনসমষ্টি
৯. সার্বভৌমত্ব কী?
ক. সরকারের সর্বোচ্চ ক্ষমতা
খ. রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা
গ. রাষ্ট্রপতির সর্বোচ্চ ক্ষমতা
ঘ. প্রধানমন্ত্রীর সর্বোচ্চ ক্ষমতা
১০. রাষ্ট্রের সর্বোচ্চ, চরম ও চূড়ান্ত ক্ষমতা কী?
ক. সরকার খ. বিচারপতি
গ. সার্বভৌমত্ব ঘ. জনসমষ্টি
সঠিক উত্তর
অধ্যায় ৮: ১.খ ২.ঘ ৩.ঘ ৪.খ ৫.ঘ ৬.ক ৭.ক ৮.ক ৯.খ ১০.গ
মো. আলতাফ হোসেন, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ পাবলিক কলেজ, ঢাকা