প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ | প্রাথমিক বিজ্ঞান (৭)

বিজ্ঞান বিষয়ে পুরো পাঠ্যবই থেকে ১৫ টি বহুনির্বাচনি প্রশ্ন থাকবে- ১৫ নম্বর।

একটি রচনামূলক প্রশ্ন থাকবে - ১০ নম্বর। সর্বমোট ২৫ নম্বর।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংক্ষিপ্ত ও রচনামূলক প্রশ্নোত্তর

১. প্রশ্ন: কলকারখানা ও যানবাহন থেকে______ক্ষতিকর গ্যাস বায়ু দূষিত করছে।

উত্তর: নির্গত

২. প্রশ্ন: বায়ু দূষিত হওয়ার ফলে পৃথিবীর______ বৃদ্ধি পাচ্ছে এবং _______ বৃষ্টি হচ্ছে।

উত্তর: উষ্ণতা, অ্যাসিড

৩. প্রশ্ন: বর্তমানে মানুষ_____ গাড়ি উদ্ভাবন করছে।

উত্তর: হাইব্রিড

৪. প্রশ্ন:______ গাড়ি বিদ্যুৎ ও তেল উভয় জ্বালানিতেই চলতে পারে।

উত্তর: হাইব্রিড

৫. প্রশ্ন: আমাদের______ ও_____শেখা অত্যন্ত জরুরি।

উত্তর: বিজ্ঞান, প্রযুক্তি

৬. প্রশ্ন: বিজ্ঞান ও প্রযুক্তি দক্ষ______ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

উত্তর: মানবসম্পদ।

৭. প্রশ্ন: জনসংখ্যা বৃদ্ধি পেলে কিসের চাহিদা বাড়বে?

উত্তর: জনসংখ্যা বৃদ্ধি পেলে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিত্সাসেবা, ভূমি, শিক্ষাপ্রতিষ্ঠান, যানবাহন ইত্যাদির চাহিদা বাড়বে।

৮. প্রশ্ন: পরিবেশের ওপর জনসংখ্যা বৃদ্ধির তিনটি ক্ষতিকর প্রভাব লেখো।

উত্তর: পরিবেশের ওপর জনসংখ্যা বৃদ্ধির তিনটি ক্ষতিকর প্রভাব হলো—

ক. জীবের আবাসস্থল ধ্বংস হয়ে যাওয়া

খ. অধিক শস্য উত্পাদনের জন্য রাসায়নিক সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহারের ফলে মাটি ও পানি দূষিত হওয়া।

গ. যাতায়াত ও পণ্যের চাহিদা মেটানোর জন্য কলকারখানা ও যানবাহনে জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বায়ুদূষণ।

৯. প্রশ্ন: অধিক খাদ্য উত্পাদনে বিজ্ঞান ও প্রযুক্তি কীভাবে অবদান রাখছে?

উত্তর: বিজ্ঞান ও প্রযুক্তি উন্নত ধরনের কৃষি যন্ত্রপাতি তৈরিতে সাহায্য করছে। এ উন্নত কৃষি যন্ত্রপাতি ব্যবহার করে অল্প সময়ে অধিক ফসল উত্পাদন সম্ভব হচ্ছে। এ ছাড়া বর্তমানে জৈবপ্রযুক্তি ব্যবহার করে অধিক পুষ্টিসম্পন্ন ও রোগপ্রতিরোধী উদ্ভিদ উত্পাদন সম্ভব হচ্ছে। এর ফলে ফসলের উত্পাদন বৃদ্ধি পাচ্ছে। এভাবেই বিজ্ঞান ও প্রযুক্তি অধিক খাদ্য উত্পাদনে অবদান রাখছে।

১০. প্রশ্ন: বিশ্বের জনসংখ্যা ক্রমাগত বাড়ছে। বর্তমানে পৃথিবীতে কত মানুষ বসবাস করে?

উত্তর: বর্তমানে পৃথিবীতে প্রায় ৭০০ কোটি মানুষ বাস করে।

১১. প্রশ্ন: বাংলাদেশ একটি জনবহুল দেশ। ১৯৭০ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত ৪০ বছরে এ দেশের জনসংখ্যা কী পরিমাণ বেড়েছে?

উত্তর: ১৯৭০ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত ৪০ বছরে বাংলাদেশের জনসংখ্যা প্রায় দ্বিগুণ বেড়েছে।

আমিনুল ইসলাম, প্রভাষক, উত্তরা মডেল স্কুল, ঢাকা