প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধ্যায় ২
৮. প্রশ্ন: দূষণের ফলে—-----ধ্বংস হচ্ছে।
উত্তর: খাদ্যশৃঙ্খল
৯. প্রশ্ন: তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ফলে—-----গলে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাচ্ছে।
উত্তর: হিমবাহ
১০. প্রশ্ন: হিমবাহ গলে সমুদ্রের পানির—-----বেড়ে যাচ্ছে।
উত্তর: উচ্চতা
১১. প্রশ্ন: বায়ু, পানি, মাটি ও শব্দ—-----মাধ্যমেই সাধারণত পরিবেশ দূষিত হচ্ছে।
উত্তর: দূষণের
১২. প্রশ্ন: বিভিন্ন ক্ষতিকর গ্যাস, ধূলিকণা, ধোঁয়া অথবা দুর্গন্ধ বায়ুতে মিশে—-----দূষিত করে।
উত্তর: বায়ু
১৩. প্রশ্ন: গাছপালা ও ময়লা-আবর্জনা পোড়ানোর ফলে সৃষ্ট ধোঁয়ার মাধ্যমে—-----দূষিত হয়।
উত্তর: বায়ু
১৪. প্রশ্ন: বায়ুদূষণের ফলে পরিবেশের ওপর—-----প্রভাব পড়ছে।
উত্তর: ক্ষতিকর
১৫. প্রশ্ন: বায়ুদূষণের ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে ও—-----বৃষ্টি হচ্ছে।
উত্তর: অ্যাসিড
পারভীন আক্তার, সহকারী শিক্ষক, লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা