এসএসসি ২০২২ - পদার্থবিজ্ঞান | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪৪)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ১

৩১. গোলীয় আয়নায় সূর্যরশ্মিকে কেন্দ্রীভূত করে আগুন ধরানোর কৌশল জানতেন কোন বিজ্ঞানী?

ক. ইরাতোস্থিনিস

খ. টলেমি

গ. আর্কিমিডিস

ঘ. ইবনে আল হাইয়াম

৩২. ‘তাপ এক ধরনের শক্তি’—এটি কার আবিষ্কার?

ক. কাউন্ট রামফোর্ড

খ. কেলভিন

গ. নিউটন

ঘ. গ্যালিলিও

৩৩. বিদ্যুৎপ্রবাহ দিয়ে চুম্বক তৈরি করা যায়—এটি কে আবিষ্কার করেন?

ক. নিউটন খ. রামফোর্ড

গ. ভোল্টা ঘ. অরস্টেড

৩৪. আলোর তরঙ্গ ধর্ম কে প্রমাণ করেন?

ক. ম্যাক্সওয়েল খ. ইয়ং

গ. নিউটন ঘ. অরস্টেড

৩৫. প্রতি পদার্থের অস্তিত্ব ঘোষণা করেন কে?

ক. আইনস্টাইন খ. ডিরাক

গ. নিউটন ঘ. বেকেরেল

৩৬. আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার একক কোনটি?

ক. জুল খ. ডিগ্রি সেলসিয়াস

গ. ফারেনহাইট ঘ. কেলভিন

৩৭. মূল স্কেলের কোনো দাগ ভার্নিয়ার স্কেলের যে দাগের সঙ্গে মিলে যায় তাকে কী বলে?

ক. ভার্নিয়ার সমপাতন

খ. ভার্নিয়ার স্কেল পাঠ

গ. ভার্নিয়ার ধ্রুবক

ঘ. প্রধান স্কেল পাঠ

৩৮. ভার্নিয়ার স্কেলের 50 ঘর প্রধান স্কেলের 49 ঘরের সমান। প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ঘর যদি 1 mm এর সমান হয়, তবে ভার্নিয়ার ধ্রুবক কত?

ক. 0.001 cm খ. 0.002 cm

গ. 0.02 cm ঘ. 0.2 cm

৩৯. মূল স্কেলের পাঠ 15 mm, ভার্নিয়ার ধ্রুবক 0.1 m, ভার্নিয়ার পাঠ 4, হলে মোট পাঠ কত?

ক. 1.54 mm খ. 0.154 mm

গ. 15.4 mm ঘ. 154 mm

৪০. নিচের কোনটি যৌগিক রাশি?

ক. ক্ষমতা খ. তাপমাত্রা

গ. তড়িৎপ্রবাহ ঘ. দীপন তীব্রতা

৪১. তারের প্রস্থচ্ছেদ নির্ণয়ের জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা যায়?

ক. তুলাযন্ত্র খ. স্ক্রুগজ

গ. মিটার স্কেল ঘ. স্লাইড ক্যালিপার্স

৪২. প্রধান স্কেলের ক্ষুদ্রতম1 ভাগের দৈর্ঘ্য 1 মিমি. এবং ভার্নিয়ার স্কেলের ভাগের সংখ্যা 10 হলে, ভার্নিয়ার ধ্রুবক কত?

ক. 0.1 সেমি খ. 0.01 মিমি.

গ. 0.1 মি. ঘ. 0.1 মিমি.

নিচের তথ্যটি পড়ে ৪৩ ও ৪৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।

সবুজ প্রধান স্কেল ও ভার্নিয়ার স্কেলের সমন্বিত ব্যবহারে মোট পাঠ পেল 13.5 m m

৪৩. ভার্নিয়ার পাঠের মান কত?

ক. 0.5 mm খ. 0.4 mm

গ. 0.2m ঘ. 0.1 mm

৪৪. ভার্নিয়ার সমাপতান 5 হলে উদ্দীপক অনুসারে ভার্নিয়ার ধ্রুবক কত?

ক. 0.05 mm খ. 0.5 mm

গ. 0.01mm ঘ. 0.1 mm

সঠিক উত্তর

অধ্যায় ১: ৩১.গ ৩২.ক ৩৩.ঘ ৩৪.খ ৩৫.খ ৩৬.ঘ ৩৭.ক ৩৮.খ ৩৯.গ ৪০.ক ৪১.ক ৪২.ঘ ৪৩.ক ৪৪.ঘ

রমজান মাহমুদ, সহকারী শিক্ষক, গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা