প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ | গণিত (৫ )

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্ন

১. প্রতিটি কাপের ওজন ০.৩ কেজি হলে ৫টি কাপের ওজন কত?

ক. ১.৫ কেজি খ. ১.৬ কেজি

গ. ২.৫ কেজি ঘ. ৩ কেজি

২. একটি জমির দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে, ক্ষেত্রফল বের করতে কী করতে হবে?

ক. দৈর্ঘ্য ও প্রস্থ যোগ করতে হবে

খ. দৈর্ঘ্য ও প্রস্থ গুণ করতে হবে

গ. দৈর্ঘ্য ও প্রস্থ ভাগ করতে হবে

ঘ. দৈর্ঘ্য ও প্রস্থ বিয়োগ করতে হবে

৩. যে কোনো ব্যবসায় বিনিয়োগ করা টাকাকে কী বলা হয়?

ক. আসল খ. সুদ

গ. মুনাফা ঘ. মোট

৪. তোমার পড়া ৬টি পাঠ্যবইয়ের ওজন ৯২৪ গ্রাম হলে, তাদের গড় কত?

ক. ১২৪ গ্রাম খ. ১৩৪ গ্রাম

গ. ১৫৪ গ্রাম ঘ. ১৭৪ গ্রাম

৫. একটি খাতা ১৫ টাকায় ক্রয় করে ১২ টাকায় বিক্রয় করা হলে শতকরা কত ক্ষতি হবে?

ক. ২০% খ. ২৫%

গ. ৩০% ঘ. ৩৫%

৬. একটি মোবাইলের বিক্রয়মূল্য থেকে ক্রয়মূল্য বেশি হলে কী হবে?

ক. লাভ হবে খ. ক্ষতি হবে

গ. সমান থাকবে ঘ. কিছুই হবে না

৭. ৬টি সংখ্যার যোগফল ৫৭ হলে তাদের গড় কত?

ক. ৪ খ. ৫

গ. ৮ ঘ. ৯.৫

৮. তোমার কেনা ৬টি পেনসিলের দাম ২৪ টাকা হলে ১টির দাম কত?

ক. ৪ টাকা খ. ৬ টাকা

গ. ৮ টাকা ঘ. ১০ টাকা

সঠিক উত্তর: ১. ক ২. খ ৩. ক ৪. গ ৫. ক ৬. খ. ৭. ঘ ৮. ক

সমস্যা সমাধানমূলক প্রশ্ন

১. প্রশ্ন: এক ব্যক্তি একটি প্রতিষ্ঠানে দৈনিক ৭ ঘণ্টা কাজ করেন।

ক. তিনি দৈনিক কত মিনিট কাজ করেন?

খ. তিনি জানুয়ারি মাসে কত ঘণ্টা কাজ করেন?

সমাধান

ক.

আমরা জানি,

১ ঘণ্টা = ৬০ মিনিট

সুতরাং, ৭ ঘণ্টা = (৬০×৭) ঘণ্টা মিনিট

[যেহেতু ১ ঘণ্টা = ৬০ মিনিট]

= ৪২০ মিনিট

উত্তর: তিনি দৈনিক ৪২০ মিনিট কাজ করেন।

খ.

আমরা জানি,

জানুয়ারি মাস ৩১ দিনের হয়।

ঐ ব্যক্তি ১ দিনে কাজ করেন ৭ ঘণ্টা

সুতরাং ৩১ দিনে কাজ করেন (৩১×৭) = ২১৭ ঘণ্টা

উত্তর: তিনি জানুয়ারি মাসে ২১৭ ঘণ্টা কাজ করেন।

রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষক, গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা