বাংলা প্রশ্নোত্তর - (৩০) | ক্যাডেট কলেজে ৭ম শ্রেণিতে ভর্তি প্রস্তুতি ২০২৪

প্রিয় ক্যাডেট কলেজে ভর্তিচ্ছুক শিক্ষার্থী, তোমাদের ভর্তি পরীক্ষায় বাংলা বিষয়ে নতুন শিক্ষাক্রমের নতুন সিলেবাস থেকে প্রশ্ন থাকবে। সেই আলোকেই বাংলা প্রশ্ন দেওয়া হলো। ভর্তি পরীক্ষায় ২০২৪ সালের সিলেবাস থেকে প্রশ্নের ধরন কেমন হবে, তা দেখে নাও।

মূল শব্দ   বিপরীতার্থক শব্দ

শাশ্বত — নশ্বর

স্মৃতি — বিস্মৃতি

সত্য — মিথ্যা

সুগম — দুর্গম

স্বর্গ — নরক

সকাল — বিকেল

সরব — নীরব

সৎ — অসৎ

সূক্ষ্ম — স্থূল

স্বদেশ — বিদেশ

সমষ্টি — ব্যষ্টি

সৃষ্টি — লয়

স্বাধীন — পরাধীন

সুখ — দুঃখ

সুন্দর — কুৎসিত

স্থির — চঞ্চল

হর — লব

হার — জিত

হাসি — কান্না

হালকা — ভারী

বিপরীত শব্দ নিয়ে প্রশ্নোত্তর দেখে নাও

প্রশ্ন: বিপরীত শব্দ কাকে বলে?

উত্তর: যখন কোনো শব্দ অন্য একটি শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে, তখন শব্দ দুটিকে একে অন্যের বিপরীত শব্দ বা বিপরীতার্থক শব্দ বলে।

প্রশ্ন: বিপরীত শব্দ অধ্যয়নের প্রয়োজনীয়তা কী?

উত্তর: শব্দভান্ডার বৃদ্ধির জন্য বিপরীত শব্দ অধ্যয়ন প্রয়োজন।

প্রশ্ন: নিচের শব্দগুলোর বিপরীত শব্দ লেখো।

আর্য, অসীম, প্রবেশ, সৃষ্টি, খাটি।

উত্তর

আর্য — অনার্য

অসীম — সসীম

প্রবেশ — প্রস্থান

সৃষ্টি — ধ্বংস

খাঁটি — ভেজাল

প্রশ্ন: ‘এই শহরে অনেক মানুষ থাকে।’ অর্থ ঠিক রেখে ‘অনেক’ শব্দটির বিপরীত শব্দ বসিয়ে বাক্যটি লেখো।

উত্তর: এই শহরে অল্প মানুষ থাকে না।

আমিনুল ইসলাম, প্রভাষক, উত্তরা মডেল স্কুল, ঢাকা