অষ্টম শ্রেণি – বিজ্ঞান | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

অষ্টম শ্রেণির পড়াশোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ২

১. জিনতত্ত্বের জনক কে?

ক. চার্লস ডারউইন

খ. গ্রেগর জোহান মেন্ডেল

গ. আইজ্যাক নিউটন

ঘ. মাইকেল ফ্যারাডে

২. কোন কোষ বিভাজনের ফলে প্রাণী এবং উদ্ভিদ দৈর্ঘ্য ও প্রস্থ বৃদ্ধি পায়?

ক. মাইটোসিস কোষ

খ. মিয়োসিস কোষ

গ. মেটাফেজ কোষ

ঘ. অ্যানাফেজ

৩. জনন কোষ উত্পন্নের সময় কোন কোষ বিভাজন ঘটে?

ক. মিয়োসিস কোষ

খ. মাইটোসিস কোষ

গ. টেলোফেজ

ঘ. প্রোফেজ

৪. কোষ বিভাজনের কোন ধাপে কোষের নিউক্লিয়াস আকারে বড় হয়?

ক. প্রোফেজে খ. মেটাফেজে

গ. টেলোফেজে ঘ. মিয়োসিসে

৫. কোষ বিভাজনের কোন ধাপে স্পিন্ডল যন্ত্রের আবির্ভাব ঘটে?

ক. মিয়োসিস খ. মেটাফেজ

গ. প্রো-মেটাফেজ ঘ. অ্যানাফেজ

৬. কিসের বিভাজন শেষ হওয়ার সাথে সাথে সাইটোকাইনেসিস শুরু হয়?

ক. নিউক্লিয়াস খ. মিয়োসিস

গ. প্রোটোপ্লাজম ঘ. মাইটোসিস

৭. প্রতিটি প্রজাতির বৈশিষ্ট্য বংশপরস্পরায় টিকে থাকতে পারে কোন কোষ বিভাজনের কারণে?

ক. মিয়োসিস খ. মাইটোসিস

গ. নিউক্লিয়াস ঘ. টেলোফেজ

৮. ‘বংশগত ধারা’ সম্পর্কে সঠিক ধারণা কে দেন?

ক. আইজ্যাক নিউটন

খ. গ্রেগর জোহান মেন্ডেল

গ. আইনস্টাইন

ঘ. চার্লস ডারউইন

৯. ক্রোমোজেমের প্রধান উপাদান কী?

ক. ডিএনএ খ. আরএনএ

গ. প্রোটোপ্লাজম ঘ. নিউক্লিয়াস

১০. বংশগতির ধারক কোনটি?

ক. নিউক্লিয়াস খ. জিন

গ. ক্রোমাটিড ঘ. জাইগোট

সঠিক উত্তর

অধ্যায় ২: ১.খ ২.ক ৩.ক ৪.ক ৫.গ ৬.ক ৭.ক ৮.খ ৯.ক ১০খ

আমিনুল ইসলাম, প্রভাষক, উত্তরা মডেল স্কুল, ঢাকা