ক্যাডেট কলেজে ভর্তি - সাধারণ জ্ঞান (১০)

মোট ৩০০ নাম্বারের পরীক্ষায় সাধারণ জ্ঞানে থাকবে ৪০ নম্বর। এর মধ্যে সাধারণ বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সাম্প্রতিক ঘটনাবলি—থাকবে

বাংলাদেশ:

১. ঢাকার প্রতিপাদ স্থান কোথায়?

উত্তর: চিলির নিকটে প্রশান্ত মহাসাগরে অবস্থিত

২. বাংলাদেশের নিচু ভূমির পরিমাণ সবচেয়ে বেশি কোথায়?

উত্তর: কিশোরগঞ্জ জেলায়।

৩. সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম?

উত্তর: পটুয়াখালী।

৪. বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জেলা কোনটি?

উত্তর: কক্সবাজার।

৫. বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি?

উত্তর: পঞ্চগড়।

৬. বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম কী?

উত্তর: বাংলাবান্ধা।

৭. বাংলাদেশের মধ্যখান দিয়ে গেছে কোন কাল্পনিক রেখা?

উত্তর: কর্কটক্রান্তি রেখা

আন্তর্জাতিক বিশ্ব:

১. ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) কী?

উত্তর: ইউরোপের ২৭টি দেশের একটি জোট

২. বিশ্বের জনসংখ্যা ৫০০ কোটি হয়েছে কবে?

উত্তর: ১৫ নভেম্বর ২০২২ সালে।

৩. বর্তমানে বিশ্বের জনসংখ্যার হিসাবে বাংলাদেশের অবস্থান কত?

উত্তর: ৮ম স্থান।

৪. G-২০ কী?

উত্তর: বিশ্বের ২০টি বৃহৎ অর্থনীতির দেশের জোট।

৫. বিশ্বের ৮০০ কোটিতম মানবসন্তানের নাম কী?

উত্তর: ফিলিপাইনের ভিনিস ম্যাবানসাগের

৬. ওটিটি কী?

উত্তর: ওভার দ্য টপ।

৭. জাতিসংঘের অফিশিয়াল ভাষা কয়টি?

উত্তর: ৬টি।

৮: ভারতের প্রথম বেসরকারিভাবে নির্মিত রকেটের নাম কী?

উত্তর: বিক্রম এস।

৯. বিশ্বের সর্বাধিক দ্বীপরাষ্ট্র কোনটি?

উত্তর: ইন্দোনেশিয়া।

১০. বিশ্বের ক্ষুদ্রতম রাজধানী হলো কোনটি?

উত্তর: ভ্যাটিকান সিটি।

১১. পৃথিবীর উষ্ণতম স্থান কোনটি?

উত্তর: আল-আজিজিয়া (লিবিয়া, সর্বোচ্চ তাপমাত্রা ৫৮° সে.)।

মো. আফলাতুন, সহযোগী অধ্যাপক, ফেনী সরকারি কলেজ, ফেনী