সপ্তম শ্রেণির নতুন বই - ডিজিটাল প্রযুক্তি | সেশন ১ : ছয়টি প্রশ্নের উত্তর খুঁজি

সপ্তম শ্রেণির পড়াশোনা

ছয়টি প্রশ্নের উত্তর খুঁজি

প্রতিটি গল্প, ঘটনা বা তথ্যে ৬টি মৌলিক বিষয় থাকে। এসব মৌলিক বিষয়কে ৬ক বা 5W1H বলে। কে, কী, কোথায়, কখন, কেন, কীভাবে—এই ছয়টি প্রশ্নের উত্তর পাঠ্যবইয়ের গল্পে আছে কি না, আজ সবাই মিলে খুঁজে বের করব। পাঠ্যবইয়ে একটি উদাহরণ দেওয়া আছে। বাকিগুলো তোমরা গল্প থেকে খুঁজে বের করবে।

যেকোনো তথ্য উপস্থাপন করার সময় এই ছয়টি প্রশ্নের উত্তর যখন তোমরা একসঙ্গে তুলে ধরতে পারবে, তখন সেই বিষয় সম্পর্কে পরিপূর্ণ বা পূর্ণাঙ্গ ধারণা পাওয়া যাবে। তথ্যপ্রযুক্তির প্রসারের ফলে তোমরা আগের চেয়ে অনেক বেশি তথ্য প্রতিমুহূর্তে পেতে পারো, এর কিছু কিছু তথ্য সব সময় সত্য হয় না। ভুলবশত তোমরা যদি কোনো মিথ্যা তথ্য বিশ্বাস করে ফেলো, তাহলে ছোট-বড় অনেক ধরনের সমস্যা হতে পারে। তাই যেকোনো তথ্য সঠিকভাবে খোঁজ না নিয়ে বিশ্বাস করবে না এবং সেই তথ্য অন্য একজনকে দেওয়ার আগে তোমাদের ভালো করে নিশ্চিত হতে হবে, তথ্যটি সঠিক কি না। আর তথ্যটি সঠিক কি না, এটি বোঝার জন্য এই ৬ক বা 5W1H খুবই গুরুত্বপূর্ণ। আবার তোমরা যখন অন্য কাউকে তথ্য দেবে, তখন লক্ষ রাখবে, তোমার দেওয়া তথ্যের মধ্যে এই ৬ক–এর উত্তর আছে কি না!

প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা