অধ্যায় ৩
১. প্রশ্ন: উদ্ভিদের দেহের প্রায় শতকরা—-----ভাগ পানি।
উত্তর: ৯০
২. প্রশ্ন: মানবদেহের শতকরা—-----ভাগ পানি।
উত্তর: ৬০-৭০
৩. প্রশ্ন: বাষ্প থেকে তরলে পরিণত হওয়াকে—-----বলে।
উত্তর: ঘনীভবন
৪. প্রশ্ন: পানিকে তাপ দিলে—-----পরিণত হয়।
উত্তর: জলীয় বাষ্পে
৫. প্রশ্ন: তরল থেকে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াই হচ্ছে —-----।
উত্তর: বাষ্পীভবন
৬. প্রশ্ন: পানিচক্রের মাধ্যমে সর্বদাই পানির অবস্থার—-----ঘটছে।
উত্তর: পরিবর্তন
৭. প্রশ্ন: সাগর ও নদীর পানি বাষ্পীভূত হয়ে—-----পরিণত হয়।
উত্তর: জলীয় বাষ্পে
৮. প্রশ্ন: জীবাণুমুক্ত নিরাপদ পানির জন্য পানিকে—-----বেশি সময় ধরে ফুটাতে হবে।
উত্তর: ২০ মিনিটের
৯. প্রশ্ন: আর্সেনিকমুক্ত পানি ফিটকিরি বা ব্লিচিং পাউডার দিয়ে—-----করা যায় না।
উত্তর: নিরাপদ
পারভীন আক্তার, সহকারী শিক্ষক, লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা