পঞ্চম শ্রেণি - প্রাথমিক বিজ্ঞান | অধ্যায় ৪ - প্রশ্নোত্তর (৭-১১)

পঞ্চম শ্রেণির পড়াশোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ৪

৭. প্রশ্ন: উদ্ভিদ বায়ুর কোন উপাদানের সাহায্যে খাদ্য তৈরি করে?

উত্তর: উদ্ভিদ বায়ুর কার্বন ডাই-অক্সাইডের সাহায্যে খাদ্য তৈরি করে।

৮. প্রশ্ন: বায়ু থেকে তুমি কী গ্রহণ করো?

উত্তর: বায়ু থেকে আমি অক্সিজেন গ্রহণ করি।

৯. প্রশ্ন: শ্বাসকষ্টের রোগীদের কী দেওয়া হয়?

উত্তর: শ্বাসকষ্টের রোগীদের সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন দেওয়া হয়।

১০. প্রশ্ন: ইউরিয়া সার প্রস্তুত করা হয় বায়ুর কী দিয়ে?

উত্তর: ইউরিয়া সার প্রস্তুত করা হয় বায়ুর নাইট্রোজেন দিয়ে।

১১. প্রশ্ন: বায়ুদূষণের দুটি কারণ লেখো।

উত্তর: বায়ুদূষণের দুটি কারণ হলো—

ক. জীবাশ্ম জ্বালানির ব্যবহার

খ. যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলা ও মলমূত্র ত্যাগ করা।

মুহাম্মদ শামীম, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা