প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ | গণিত (১) - সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর
১. প্রশ্ন: এক ব্যক্তি একটি প্রতিষ্ঠানে দৈনিক ৭ ঘণ্টা কাজ করেন।
ক. তিনি দৈনিক কত মিনিট কাজ করেন?
খ. তিনি জানুয়ারি মাসে কত ঘণ্টা কাজ করেন?
সমাধানঃ
ক. আমরা জানি,
১ ঘণ্টা = ৬০ মিনিট
সুতরাং ৭ ঘণ্টা = (৬০×৭) ঘন্টা মিনিট
[যেহেতু ১ ঘণ্টা = ৬০ মিনিট]
= ৪২০ মিনিট
উত্তর: তিনি দৈনিক ৪২০ মিনিট কাজ করেন।
খ. আমরা জানি,
জানুয়ারি মাস ৩১ দিনের হয়।
ঐ ব্যক্তি ১ দিনে কাজ করেন ৭ ঘণ্টা
সুতরাং ৩১ দিনে কাজ করেন
(৩১×৭) = ২১৭ ঘণ্টা
উত্তর: তিনি জানুয়ারি মাসে ২১৭ ঘণ্টা কাজ করেন।
∎ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর:
২. প্রশ্ন: যে সংখ্যাকে অন্য সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে কী বলে?
উত্তর: গুণ্য।
৩. প্রশ্ন: যে সংখ্যা দ্বারা অন্য সংখ্যাকে গুণ করা হয় তাকে কী বলে?
উত্তর: গুণক।
৪. প্রশ্ন: একটি কলমের দাম ৩৩ টাকা হলে ১১০টি কলমের দাম কত?
উত্তর: ৩৬৩০ টাকা।
৫. প্রশ্ন: রাস্তা মেরামতের জন্য একটি পরিবার ২৫০ টাকা দিলে ৩২৪টি পরিবার মোট কত টাকা দেবে।
উত্তর: ৮১০০০ টাকা।
৬. প্রশ্ন: একটি মোবাইল ফোনের দাম ৯৯৯ টাকা হলে ৪৫টি মোবাইল ফোনের দাম কত?
উত্তর: ৪৪৯৫৫ টাকা।
৭. প্রশ্ন: এক ব্যক্তির দৈনিক আয় ২১৬ টাকা। এক বছরে তার আয় কত?
উত্তর: ৭৮৮৪০ টাকা।
৮. প্রশ্ন: যে সংখ্যাকে অন্য সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে কী বলে?
উত্তর: ভাজ্য।
৯. প্রশ্ন: যে সংখ্যা দ্বারা অন্য সংখ্যাকে ভাগ করা হয় তাকে কী বলে?
উত্তর: ভাজক।
১০. প্রশ্ন: ‘ভাগশেষ< ভাজক’ এর অর্থ কী?
উত্তর: ভাগশেষ সব সময় ভাজকের চেয়ে ছোট
১১. প্রশ্ন: ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করে যে ফল পাওয়া যায় তাকে কী বলে?
উত্তর: ভাগফল।
১২. প্রশ্ন: একটি সামাজিক কাজে ৩৬৭টি পরিবার প্রত্যেকে ১০ টাকা করে দিলে মোট কত টাকা হয়?
উত্তর: ৩৬৭০ টাকা
১৩. প্রশ্ন: কোনো দৌড় প্রতিযোগিতার পথের এক চক্র সমান ৮০০ মিটার হলে ৫ চক্র সমান কত মিটার হবে?
উত্তর: ৪০০০ মিটার
রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষক, গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা