অষ্টম শ্রেণি – তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৫০)
অষ্টম শ্রেণির পড়াশোনা
অধ্যায় ৪
৪১. ওয়ার্ক বুক সংরক্ষণ করা যায় কোনটির মাধ্যমে?
ক. হেল্প বাটন খ. স্ট্যাটাস বার
গ. অফিস বাটন ঘ. রিবন
৪২. রিবনের ঠিক নিচে কী অবস্থিত?
ক. সেল রেফারেন্স খ. স্ট্যাটাস বার
গ. হেল্প বাটন ঘ. রিবন
৪৩. মাইক্রোসফট এক্সেলে বিভিন্ন কমান্ড গুচ্ছাকারে থাকে, এগুলোকে একত্রে কী বলে?
ক. কমান্ড খ. কমান্ড লিস্ট
গ. মেনু লিস্ট ঘ. রিবন
৪৪. স্প্রেডশিটের সাহায্যে অনেক ধরনের কী কাজ করা যায়?
ক. গাণিতিক খ. আঁকাআঁকি
গ. তথ্য সংরক্ষণ ঘ. শুদ্ধকরণ
৪৫. শিট ট্যাব ব্যবহৃত হয় কোন কাজে?
ক. ওয়ার্কশিট সংরক্ষণে
খ. ওয়ার্কশিট খুলতে
গ. ওয়ার্কশিট ফরম্যাটের জন্য
ঘ. বিভিন্ন শিটের মধ্যে আসা-যাওয়া করার জন্য
৪৬. ওয়ার্কশিটে 1, 2, 3, 4... দিয়ে কী নির্দেশ করে?
ক. সেল খ. সারি
গ. কলাম ঘ. ঘর
৪৭. এক্সেল কয় ভাগে যোগ করা যায়?
ক. ২ খ. ৩
গ. ৪ ঘ. ৫
৪৮. ওয়ার্কশিট সংরক্ষণ করতে কি-বোর্ডের কোন বোতাম চাপতে হয়?
ক. Ctrl + S খ. Alt + S
গ. Tab + S ঘ. Shift + S
নিচের অনুচ্ছেদটি পড়ে ৪৯ ও ৫০ নম্বর প্রশ্নের উত্তর দাও।
একটি স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফলের হিসাব শিক্ষকেরা কাগজ, কলম আর ক্যালকুলেটরের সাহায্যে করে থাকেন। কাজটি অনেক সময়ই নির্ভুলভাবে করা যায় না। এ বছর একটি নতুন পদ্ধতির ব্যবহার তাঁদের কাজটি সহজ করে দিয়েছে।
৪৯. শিক্ষকেরা নতুন কোন পদ্ধতির সন্ধান পেয়েছেন?
ক. মাইক্রোসফট ওয়ার্ড
খ. লেখালেখির প্রোগ্রাম
গ. আউটলুক
ঘ. স্প্রেডশিট প্রোগ্রাম
৫০. উক্ত পদ্ধতিতে আর যে যে কাজ করা যায়—
i. ব্যবসার হিসাব-নিকাশ রাখা যায়
ii. গ্রাফ তৈরি করা যায়
iii. ডেটাবেইস তৈরি করা যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ৪: ৪১.গ ৪২.ক ৪৩.ঘ ৪৪.ক ৪৫.ঘ ৪৬.খ ৪৭.ক ৪৮.ক ৪৯.ঘ ৫০.ক
প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
◀ বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)