অষ্টম শ্রেণি – বাংলা ১ম পত্র | তৈলচিত্রের ভূত : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)
অষ্টম শ্রেণির পড়াশোনা
তৈলচিত্রের ভূত
১. ‘তৈলচিত্রের ভূত’ গল্পটির মাধ্যমে লেখক কিসের চেষ্টা করেছেন?
ক. কুসংস্কারমুক্ত সমাজ গড়তে
খ. কুসংস্কারবিরোধী আন্দোলন করতে
গ. মানুষকে শিক্ষা দিতে
ঘ. মানুষকে ভালোবাসতে
২. ‘তৈলচিত্রের ভূত’ ছোটগল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল?
ক. মোসলেম ভারত
খ. সমকাল
গ. ইত্তেফাক
ঘ. মৌচাক
৩. পরাশর ডাক্তার সম্পর্কে নিচের কোন উক্তিটি সমর্থনযোগ্য?
ক. বুদ্ধিমান ও আধুনিক
খ. সাহসী ও লোভী
গ. জ্ঞানী ও সাহসী
ঘ. কুসংস্কারে বিশ্বাসী
৪. মানিক বন্দ্যোপাধ্যায় কী হিসেবে খ্যাতিমান ছিলেন?
ক. কবি ও গল্পকার
খ. কবি ও ঔপন্যাসিক
গ. ঔপন্যাসিক ও ছোটগল্পকার
ঘ. ঔপন্যাসিক ও নাট্যকার
৫. মানিক বন্দ্যোপাধ্যায় কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?
ক. ১৯৫৪ খ. ১৯৫৬
গ. ১৯৫৮ ঘ. ১৯৬০
৬. নগেন কার বাড়িতে থেকে লেখাপড়া করত?
ক. মাসির খ. পিসির
গ. মামার ঘ. দাদার
৭. নগেনের সঙ্গে পরাশর ডাক্তারের প্রথম দেখা হয় কখন?
ক. ২ মাস আগে খ. ৩ মাস আগে
গ. ৪ মাস আগে ঘ. ৫ মাস আগে
৮. নগেন প্রায়ই তার মামাকে যমের বাড়ি পাঠাত কেন?
ক. পড়ার খরচ না দেওয়ায়
খ. ভালো ব্যবহার না করায়
গ. বিরক্তির ভাব প্রকাশ করায়
ঘ. অনাদর–অবহেলা করায়
নিচের উদ্দীপকটি পড়ে ২২ ও ২৩ নম্বর প্রশ্নের উত্তর দাও।
আদনান সন্ধ্যাবেলায় হাসপাতাল থেকে বাড়ি ফিরছিল। একসময় মনে হলো তার পেছন পেছন কেউ হাঁটছে। সে পেছনে ফিরে তাকায়, কিন্তু কিছুই দেখতে পায় না। ফলে সে ভয়ে কাঁপছিল। এমন সময় বিদ্যুৎ চলে গেলে সে জোরে চিৎকার দিয়ে ওঠে। তার মা বাতি নিয়ে ছুটে এসে দেখে, আদনানের জুতার নিচে পেরেকগাঁথা একটা কাঠি আটকে আছে। এতক্ষণে আদনান ভয়ের কারণ খুঁজে পায়।
৯. উদ্দীপকের আদনানের সঙ্গে ‘তৈলচিত্রের ভূত’ গল্পের নগেনের সাদৃশ্যের কারণ কী?
ক. তাদের বয়স কম
খ. তারা অন্ধকারকে ভয় করত
গ. তারা ভীষণ ভীতু ছিল
ঘ. তারা ভূত দেখেছিল
১০. এরূপ সাদৃশ্যের মূলে কোনটি বিদ্যমান?
ক. বাস্তব জ্ঞানের অভাব
খ. প্রকৃত শিক্ষা না পাওয়া
গ. মানসিক বিকাশ না হওয়া
ঘ. সঠিক সিদ্ধান্ত নিতে না পারা
সঠিক উত্তর
তৈলচিত্রের ভূত: ১.ক ২.ঘ ৩.ক ৪.গ ৫.খ ৬.গ ৭.ক ৮.ঘ ৯.গ ১০.খ
মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা