অধ্যায় ৬
৪১. কোনটির ওপর বীজের অঙ্কুরোদগমের সাফল্য নির্ভর করে?
ক. ব্যাপন খ. অভিস্রবণ
গ. প্রস্বেদন ঘ. শ্বসন
৪২. প্রস্বেদন কত প্রকার?
ক. দুই খ. তিন
গ. চার ঘ. পাঁচ
৪৩. কোনটি পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করে?
ক. সূর্যালোক খ. কিউটিকল
গ. রক্ষীকোষ ঘ. প্যালিসেড
৪৪. কোনটির কারণে লবণের দ্রবণে আঙুর রাখলে চুপসে যায়?
ক. ব্যাপন
খ. অন্তঃঅভিস্রবণ
গ. বহিঃঅভিস্রবণ
ঘ. ইমবাইবিশন
অনুচ্ছেদটি পড়ে ৪৫ ও ৪৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।
অঙ্কুরোদগমের জন্য গনি মিয়া কিছু গমের বীজ চটের বস্তায় ভরে মুখ বন্ধ করে ঘরের এক কোনায় রেখে দেন। দুই-তিন দিন পর বস্তা খুলতে গিয়ে তিনি লক্ষ করলেন বীজগুলো অনেক গরম হয়ে উঠেছে।
৪৫. বীজ গরম হয়ে ওঠার করণ কী?
ক. শ্বসন খ. ব্যাপন
গ. অভিস্রবণ ঘ. ইমবাইবিশন
৪৬. উপরোক্ত প্রক্রিয়ায়—
i. O₂ সহযোগে জারণ ঘটেছে
ii. H₂O যোগ হয়েছে
iii. শর্করা ভেঙে শক্তি তৈরি হয়েছে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৭. মূলের কোন অঞ্চল দিয়ে খনিজ লবণ পরিশোধিত হয়?
ক. অগ্রভাগের বিভাজন অঞ্চল দিয়ে
খ. মূলরোম অঞ্চল দিয়ে
গ. স্থায়ী অঞ্চল দিয়ে
ঘ. মূলরোমের অগ্রভাগ অঞ্চল দিয়ে
৪৮. উদ্ভিদের কোন অংশে লেন্টিকুলার প্রস্বেদন হয়?
ক. মূলে খ. কাণ্ডে
গ. পাতায় ঘ. ফুলে
অনুচ্ছেদটি পড়ে ৪৯ ও ৫০ নম্বর প্রশ্নের উত্তর দাও।
অর্পা ছবি আঁকার সময় তার তুলিতে থাকা রঙের কিছুটা গ্লাসের পানিতে পড়ে যায়। পরবর্তী সময়ে তা পানিতে মিলে যায়।
৪৯. কোন প্রক্রিয়ায় রংতুলিতে থাকা উপাদানটি পানিতে মিলে যায়?
ক. ব্যাপন খ. অভিস্রবণ
গ. শ্বসন ঘ. ইমবাইবিশন
৫০. উদ্দীপকে উল্লিখিত প্রক্রিয়ার সাহায্যে উদ্ভিদ—
i. মাটি থেকে পানি শোষণ করে
ii. খনিজ লবণ শোষণ করে
iii. খাদ্য পরিবহন করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ৬: ৪১.খ ৪২.খ ৪৩.গ ৪৪.গ ৪৫.ক ৪৬.ঘ ৪৭.ক ৪৮.খ ৪৯.ক ৫০.গ
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, রূপনগর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
◀ বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)