ক্রিয়াপদের চলিত রূপ
১২১. প্রশ্ন: মৌলবী বলিলেন, ‘মনে আছে মোর বল।’
উত্তর: মৌলবী বললেন, ‘মনে আছে মোর বল।’
১২২. প্রশ্ন: বাদশাহ দ্রুত শিক্ষককে ডাকিয়া নিয়ে গেলেন।
উত্তর: বাদশাহ দ্রুত শিক্ষককে ডেকে নিয়ে গেলেন।
১২৩. প্রশ্ন: মৌলবী বাদশাহের কথা প্রথমে বুঝিলেন না।
উত্তর: মৌলবী বাদশাহের কথা প্রথমে বুঝলেন না।
১২৪. প্রশ্ন: শাহজাদা নিজ হাতে গুরুর চরণ না ধুয়ে দেওয়ায় বাদশাহ দুঃখ পাইলেন।
উত্তর: শাহজাদা নিজ হাতে গুরুর চরণ না ধুয়ে দেওয়ায় বাদশাহ দুঃখ পেলেন।
১২৫. প্রশ্ন: বিদ্যালয়ের ছেলেরা মাঠে বল খেলিতেছে।
উত্তর: বিদ্যালয়ের ছেলেরা মাঠে বল খেলছে।
১২৬. প্রশ্ন: জগদীশচন্দ্র বসু নানা বিষয়ে গবেষণা করিয়াছেন।
উত্তর: জগদীশচন্দ্র বসু নানা বিষয়ে গবেষণা করেছেন।
১২৭. প্রশ্ন: দেশের কল্যাণের জন্য জগদীশচন্দ্র বসু নিজ দেশে ফিরিয়া আসেন।
উত্তর: দেশের কল্যাণের জন্য জগদীশচন্দ্র বসু নিজ দেশে ফিরে আসেন।
১২৮. প্রশ্ন: গাছেরও প্রাণ আছে এই সত্য প্রমাণ করিয়া স্যার জগদীশ চন্দ্র বসু পরিচিতি লাভ করেন।
উত্তর: গাছেরও প্রাণ আছে এই সত্য প্রমাণ করে স্যার জগদীশ চন্দ্র বসু পরিচিতি লাভ করেন।
১২৯. প্রশ্ন: স্যার জগদীশচন্দ্র বসু পৃথিবীকে দেখাইয়াছেন বিজ্ঞানের নতুন পথ।
উত্তর: স্যার জগদীশচন্দ্র বসু পৃথিবীকে দেখিয়েছেন বিজ্ঞানের নতুন পথ।
১৩০. প্রশ্ন: সন্ধ্যায় নদীর ঘাটে জেলেদের নৌকা আসিয়া ভেড়ে।
উত্তর: সন্ধ্যায় নদীর ঘাটে জেলেদের নৌকা এসে ভেড়ে।
খন্দকার আতিক, শিক্ষক, উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা