দরিদ্র ও মেধাবীদের জন্য বাগেরহাট জেলা পরিষদের শিক্ষাবৃত্তি
বাগেরহাট জেলা পরিষদ ২০২২-২৩ অর্থবছরে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত গরিব মেধাবী ছাত্র-ছাত্রীদের এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করবে।
এছাড়া যে সকল ছাত্র-ছাত্রী বাগেরহাট জেলার স্থায়ী বাসিন্দা এবং বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়/মেডিকেল কলেজ/প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ২০২৩ সালে ভর্তির সুযোগ পেয়েছেন তাদেরকে বিশেষ সম্মাননা প্রদান করা হবে।
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ: ৩০ আগস্ট
শিক্ষাবৃত্তির শর্তাবলী
আবেদনকারী ছাত্র-ছাত্রীদের ২০২২ সালে অনুষ্ঠিত এসএসসি/সমমান এবং এইচএসএসসি/সমমান পরীক্ষায় জিপিএ ৫ থাকতে হবে।
বিশেষ সম্মাননার জন্য আবেদনকারী ছাত্র-ছাত্রীকে যেকোন সরকারি মেডিকেল কলেজ/বাংলদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়/পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তির সুযোগ পেয়েছেন এমন প্রমাণ থাকতে হবে।
মুক্তিযোদ্ধা পোষ্য এবং প্রতিবন্ধী/অতি দরিদ্র প্রার্থীদের ক্ষেত্রে সকল বিভাগে কমপক্ষে জিপিএ ৪.৭৫ থাকতে হবে। মুক্তিযোদ্ধা পোষ্যদের ক্ষেত্রে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল/মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় হতে প্রদত্ত সনদপত্র এবং মুক্তিযোদ্ধার সহিত সম্পর্কের বিষয়ে ইউপি চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদপত্র সংযুক্ত করতে হবে এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে সমাজসেবা বিভাগ কর্তৃক প্রদত্ত সনদপত্রের সত্যায়িত কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।
আবেদনকারীকে অবশ্যই বাগেরহাট জেলার স্থায়ী বাসিন্দা এবং সরকার অনুমোদিত যে কোন শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মিত/অধ্যয়ণন্নত শিক্ষার্থী হতে হবে।
আবেদনপত্রের সাথে এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষার মার্কশিটের সত্যায়িত কপি এবং সম্প্রতি অধ্যয়নরত/সমাপ্ত (প্রযোজ্য ক্ষেত্রে) শিক্ষা প্রতিষ্ঠান/বিভাগীয় প্রধানের সুপারিশ/মতামত থাকতে হবে।
আবেদনকারীকে ২০২২-২৩ শিক্ষাবর্ষে যে কোন সরকারি মেডিকেল কলেজ/ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়/পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রমাণক সংযুক্ত করতে হবে।
আবেদনকারীর সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি অধ্যক্ষ/বিভাগীয় প্রধান/প্রধান শিক্ষক কর্তৃক সত্যায়িত) আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।
আবেদনকারী অবশ্যই বাগেরহাট জেলার স্থায়ী বাসিন্দা এবং আর্থিক অসচ্ছলতা সম্পর্কে সংশ্লিষ্ট ইউঃপি চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদপত্র আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।
আবেদনকারীকে স্বহস্তে ফরম পূরণ পূর্বক পূর্ণ নাম সহ স্বাক্ষর করতে হবে এবং অসম্পূর্ণ ও বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।
বৃত্তির জন্য নির্ধারিত পৃথক আবেদন ফরম জেলা পরিষদ অফিস/জেলা পরিষদ এর ওয়েবসাইটে zpbagerhat.gov.bd এবং সকল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে বিনামূল্যে সংগ্রহ করা যাবে (ফটোকপি গ্রহণযোগ্য)।
নির্ধারিত ফরমে আবেদনপত্র আগামী ৩০ আগস্ট ২০২৩ তারিখের মধ্যে (অফিস চলাকালীন সময় পর্যন্ত) বাগেরহাট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পৌঁছাতে হবে।
শিক্ষাবৃত্তির বিষয়ে যোগাযোগ
একেএম জাকির ০১৭১৮-২৪১২৫৩
পলাশ কুমার পাল ০১৭২৪-৪৬৭৬৫০
ইমেইল: [email protected]
বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: zpbagerhat.gov.bd