সপ্তম শ্রেণি - বিজ্ঞান | অধ্যায় ৮ : বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৫০)

সপ্তম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৮

৪১. যে শব্দ শুনতে ভালো লাগে তা—

i. সুশ্রাব্য শব্দ

ii. বস্তুর সুষম কম্পনের ফলে উৎপন্ন হয়

iii. শ্রুতিপূর্ব শব্দ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪২. শ্রাব্যতার সীমা—

i. বিভিন্ন প্রাণীতে বিভিন্ন হয়

ii. মানুষের ক্ষেত্র ২০ থেকে ২০,০০০ হার্জ

iii. কুকুরের ২০০০০ হার্জের ওপরে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪৩. শব্দ সৃষ্টিকারী যন্ত্র কয় প্রকার?

ক. দুই প্রকার খ. তিন প্রকার

গ. চার প্রকার ঘ. পাঁচ প্রকার

৪৪. সুরেলা যন্ত্র নিচের কোনটি?

ক. বাঁশি

খ. গাড়ির হর্ন

গ. সাইকেলের বেল

ঘ. ড্রিল মেশিন

৪৫. তারবিশিষ্ট বাদ্যযন্ত্র নিচের কোনটি?

ক. বাঁশি খ. হারমোনিয়াম

গ. ঢোল ঘ. দোতারা

৪৬. বাদ্যযন্ত্রের কম্পনশীল তার কোনটিকে কম্পিত করে?

ক. বাদ্যযন্ত্রকে খ. মাটিকে

গ. পানিকে ঘ. বায়ুকে

নিচের অনুচ্ছেদটি পড়ে ৪৭ ও ৪৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।

বিভিন্ন মাধ্যমে শব্দের বেগ বিভিন্ন হয়ে থাকে। কঠিন অবস্থায় বস্তুগুলোর শব্দ বায়ু ও তরল মাধ্যমের চেয়ে দ্রুত ও ভালোভাবে সঞ্চালিত হয়।

৪৭. নিচের কোন মাধ্যমে শব্দের বেগ ৩৩০ মি./সে.?

ক. বায়ু খ. কঠিন

গ. তরল ঘ. অ্যালুমিনিয়াম

৪৮. শব্দের বেগ—

i. বায়ুতে ৩৩০ মি./সে.

ii. পানিতে ৬০০০ মি./সে.

iii. অ্যালুমিনিয়ামে ৬৪২০ মি./সে.

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪৯. শব্দ সঞ্চালনের ক্ষেত্রে কোনটি সঠিক?

ক. কঠিন>তরল>বায়বীয়

খ. তরল>কঠিন>বায়বীয়

গ. বায়বীয়>তরল>কঠিন

ঘ. তরল>বায়বীয়>কঠিন

৫০. কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি?

ক. শূন্য মাধ্যম খ. কঠিন মাধ্যম

গ. বায়বীয় মাধ্যম ঘ. তরল মাধ্যম

সঠিক উত্তর

অধ্যায় ৮: ৪১.ক ৪২.ঘ ৪৩.ক ৪৪.ক ৪৫.ঘ ৪৬.ঘ ৪৭.ক ৪৮.খ ৪৯.ক ৫০.খ

এ এস এম আসাদুজ্জামান, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)