Four Friends - চার বন্ধু
প্রিয় শিক্ষার্থী, তোমাদের প্রয়োজনের কথা ভেবে ষষ্ঠ শ্রেণির ইংরেজি বইয়ের Four Friends লেসনটি ধারাবাহিকভাবে দেওয়া হলো। লেসনটি মনোযোগ দিয়ে পড়বে।
Anti’s eyes widened. ‘Really?’ Sadib said, ‘Yes, really! For all of you too!’ Nandini, Anti and Michael clapped their hands, ‘Hooray!’ Sadib’s Apu gave everyone a gift then. Sadib got a colouring box, Nandini got a box of chocolate, Anti got a notebook and Michael got a tennis ball. They had so much fun with their new toys!
অন্তির চোখ বড় হয়ে গেল। ‘সত্যি?’ সাদিব বলল, ‘হ্যাঁ, সত্যি! তোমাদের সবার জন্যও!’ নন্দিনী, অন্তি আর মাইকেল হাততালি দিল, ‘হুররে!’
সাদিবের আপু তখন সবাইকে উপহার দেন। সাদিব একটা রঙের বাক্স পেল, নন্দিনী একটি চকলেটের বাক্স পেল, অন্তি একটা নোটবুক আর মাইকেল একটা টেনিস বল পেল। তারা তাদের নতুন খেলনা নিয়ে অনেক মজা করেছে!
That night when she went home, Nandini said to her mother, ‘Do you know how much fun we had today?’ Nandini’s mother nodded, ‘Yes! Eid is always a wonderful day.’ Nandini asked, ‘How come we don’t have an Eid? Then we could have fun that way too.’
সেদিন রাতে বাড়িতে গেলে নন্দিনী তার মাকে বলল, ‘জানো, আমরা আজ কত মজা করেছি!’ নন্দিনীর মা মাথা নাড়লেন, ‘হ্যাঁ! ঈদ সব সময় একটি চমৎকার দিন।’ নন্দিনী জিজ্ঞেস করল, ‘আমাদের ঈদ হয় না কেন? তাহলে আমরাও সেভাবে মজা করতে পারতাম।’
Nandini’s mother laughed, ‘It’s okay that we don’t have Eid! We have our Puja, don’t we?’ Nandini asked, ‘Puja?’ ‘Yes, Puja! Durga Puja. We have just as much fun as Eid on that day!’ Nandini asked excitedly, ‘Really?’ ‘Yes, really. We’ll have brand new clothes to wear and cook all our favourite things. We’ll dress up and go visit our friends and our family and also, do you know how beautiful Protima we will have during Puja?’ Nandini asked, ‘Really?’
নন্দিনীর মা হাসলেন, ‘আমাদের ঈদ না হওয়া ঠিক আছে! আমাদের আছে আমাদের পূজা, তাই না?’ নন্দিনী জিজ্ঞেস করল, ‘পূজা?’ ‘হ্যাঁ, পূজা! দুর্গাপূজা। আমরা সেদিন ঈদের মতোই মজা করি!’ নন্দিনী উদ্দীপিত হয়ে জিজ্ঞেস করল, ‘সত্যি?’ ‘হ্যাঁ, সত্যিই. আমাদের পরার জন্য একেবারে নতুন জামাকাপড় থাকবে এবং প্রিয় সব খাবার রান্না করব। আমরা সাজগোজ করব আর আমাদের বন্ধু এবং পরিবারের সঙ্গে দেখা করব। তুমি কি জানো, পূজার সময় আমাদের কী সুন্দর প্রতিমা থাকবে?’ নন্দিনী জিজ্ঞেস করল, ‘সত্যি?’
Nandini’s mother said, ‘Yes!’ Nandini asked, ‘When is Puja?’ ‘In the autumn. In just a few months.’ Nandini asked, ‘We all went to Sadib’s house for Eid. When it’s Puja can I all my friends come to our house?’ ‘Why not?’
নন্দিনীর মা বললেন, ‘হ্যাঁ!’ নন্দিনী জিজ্ঞেস করল, ‘পূজা কবে?’ ‘শরৎকালে। কয়েক মাসের মধ্যে।’ নন্দিনী জিজ্ঞেস করল, ‘আমরা সবাই ঈদ করতে সাদিবের বাসায় গিয়েছিলাম। যখন পূজা হবে আমার সব বন্ধু আমাদের বাড়িতে কি আসতে পারবে?’ ‘কেন নয়?’
ইকবাল খান, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা