অষ্টম শ্রেণি – বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (৫১-৬০)

অষ্টম শ্রেণির পড়াশোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ১

৫১. বাংলার শাসনক্ষমতা বহিরাগতদের হাতে চলে যায়—

i. সেনরা ক্ষমতা দখলের পরে

ii. ব্রিটিশদের ক্ষমতা দখলের পরে

iii. পাল রাজবংশের পরে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫২. সতীদাহ প্রথা বিলোপ সাধনে কোন সংস্কারক অগ্রণী ভূমিকা পালন করেছিলেন?

ক. রাজা রামমোহন রায়

খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

গ. রবীন্দ্রনাথ ঠাকুর

ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

৫৩. ‘ভাগ করো, শাসন করো’—এ নীতির প্রবক্তা কারা?

ক. পতু​র্গিজরা খ. ব্রিটিশরা

গ. ভারতীয়রা ঘ. ফরাসিরা

৫৪. বাংলায় ১৭৫৭ সালের পর যে শাসন প্রতিষ্ঠিত হয় তাকে কী বলে?

ক. ইংরেজ শাসন

খ. ব্রিটিশ শাসন

গ. ঔপনিবেশিক শাসন

ঘ. বণিক শাসন

৫৫. ১৭৫৭ সাল থেকে ১৯৪৭ সাল পর্যন্ত ইংরেজ শাসনামলকে কী বলে?

ক. ঔপনিবেশিক যুগ খ. ইংরেজ যুগ

গ. নতুন শাসনামল ঘ. বাণিজ্য যুগ

৫৬. ভাস্কো–দা–গামা কত সালে ভারতের কালিকট বন্দরে পৌঁছান?

ক. ১৪২৫ সালে খ. ১৪৯৮ সালে

গ. ১৫২৫ সালে ঘ. ১৫৭৮ সালে

৫৭. আল বুকার্ক কে ছিলেন?

ক. দক্ষ শাসক খ. দক্ষ নাবিক

গ. দক্ষ সেনাপতি ঘ. দক্ষ যোদ্ধা

৫৮. নবাব সিরাজউদ্দৌলা কত বছর বয়সে সিংহাসনে বসেন?

ক. ২০ বছর খ. ২২ বছর

গ. ২৫ বছর ঘ. ২৮ বছর

৫৯. ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে ইংল্যান্ডে স্থাপিত হয়?

ক. ১৬০০ সালে খ. ১৬৫০ সালে

গ. ১৬৮৫ সালে ঘ. ১৬৯০ সালে

৬০. ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে বাংলায় প্রবেশ করে?

ক. ১৬২০ সালে খ. ১৬৩০ সালে

গ. ১৬৫৫ সালে ঘ. ১৬৭৫ সালে

সঠিক উত্তর

অধ্যায় ১: ৫১.ক ৫২.ক ৫৩.খ ৫৪.গ ৫৫.ক ৫৬.খ ৫৭.খ ৫৮.খ ৫৯.ক ৬০.খ

মো. আবুল হাছান, সিনিয়র শিক্ষক, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা