ডেথ নোট: কিস্তিমাত যুক্তির ধাঁধা
ঘটনা
কিরার নোটবইয়ে কারও নাম লিখলে তার সব তথ্য (উত্তরপত্র, নিবন্ধন) ফাঁকা হয়ে যায়; একেই বলা হচ্ছে ‘মুছে যাওয়া’। গোয়েন্দা L ছয়জন সন্দেহভাজন খুঁজে পেয়ে নিজেই মুছে যান। তুমি নতুন গোয়েন্দা N। L–এর ফাইলগুলো সমাধান করে কিরাকে ধরো।
নোটবইয়ের নিয়ম
নিয়ম–১: নাম লেখার সময় লেখককে সেই ব্যক্তির মুখ দেখতে হবে।
নিয়ম–২: শুধু নাম লিখলে (কীভাবে মুছে যাবে, তা না লিখলে), নাম লেখা শেষের ঠিক ৪০ সেকেন্ড পরে সে মুছে যাবে।
সন্দেহভাজন
ছয়জন সদস্যের ডেস্ক বাঁ থেকে ডানে ১–৬। প্রত্যেকে একটি বিভাগের সরাসরি ভিডিও (‘রিলে’) দেখে। প্রত্যেকের ঠিক একটি ডেস্ক, রিলে, বস্তু ও ফাইল নম্বর আছে; দুজনের কোনোটিই এক নয়।
সদস্য: ওমর, দিহান, সানজিদ, রাশিদ, তৌসিফ, শুভ্র
রিলে: ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা, রংপুর
বস্তু: জ্যামিতি বক্স, আপেল, পেনসিল, চিপসের প্যাকেট, ক্যালকুলেটর, হাতঘড়ি
ফাইল নম্বর: ১৩, ২৩, ৪০, ৫২, ৬৪, ৪০০
L–এর নোট: চট্টগ্রাম রিলে দেখা সদস্যের ফাইল নম্বর ১৩।
ফাইল ০১: ছয়টি বক্তব্য
ছয়জন একই কাগজে একটি করে বক্তব্য লিখেছে। প্রতিটি বক্তব্য এই কাগজের ছয়টি বক্তব্য নিয়ে:
১. ওমর: ‘ঠিক একটি বক্তব্য মিথ্যা।’
২. দিহান: ‘ঠিক দুটি বক্তব্য মিথ্যা।’
৩. সানজিদ: ‘ঠিক তিনটি বক্তব্য মিথ্যা।’
৪. রাশিদ: ‘ঠিক চারটি বক্তব্য মিথ্যা।’
৫. তৌসিফ: ‘ঠিক পাঁচটি বক্তব্য মিথ্যা।’
৬. শুভ্র: ‘ঠিক ছয়টি বক্তব্য মিথ্যা।’
এদের ঠিক একজন সত্য বলেছে। সে কে?
সূত্র: যে সত্য বলেছে, তার কাছে ক্যালকুলেটর।
ফাইল ০২: ক্যামেরার নকশা
ছকে কালো ঘর দেয়াল, সাদা ঘর মেঝে। নিয়ম:
১. শুধু সাদা ঘরে ক্যামেরা বসানো যাবে।
২. ক্যামেরা নিজের ঘর আর একই সারি ও কলামের সাদা ঘর দেখে, কালো ঘরে আটকে যায়।
৩. প্রতিটি সাদা ঘর কোনো ক্যামেরা থেকে দেখা যেতে হবে।
৪. কোনো দুটি ক্যামেরা একে অন্যকে দেখতে পারবে না।
৫. কালো ঘরের সংখ্যা বলে তার ঠিক ওপর, নিচ, বাঁ ও ডানে মোট কয়টি ক্যামেরা আছে।
ঠিক একটি কলামে কোনো ক্যামেরা নেই। কোনটি?
সূত্র: ওই নম্বরের ডেস্কে হাতঘড়ি, ফাইল ৬৪।
উত্তর: ______________
ফাইল ০৩: মুছে যাওয়ার তালিকা
টানা ছয় দিনে প্রতিদিন একজন করে মুছে যায়: প্রত্যয় (Prottoy), ইমন (Emon), নাফিস (Nafis), চিন্ময় (Chinmoy), ইমতিয়াজ (Imtiaz), লাবিব (Labib)।
১. প্রত্যয়ের ঠিক পরের দিন ইমন মুছে যায়।
২. নাফিস ইমনের পরে, কিন্তু চিন্ময়ের আগে।
৩. লাবিবের ঠিক আগের দিন ইমতিয়াজ মুছে যায়।
৪. লাবিব পঞ্চম দিনে নয়।
৫. চিন্ময় জোড় নম্বরের দিনে।
৬. ইমতিয়াজ চিন্ময়ের পরে।
দিনের ক্রমে ইংরেজি নামের প্রথম অক্ষরগুলো পড়ো। কী শব্দ পেলে?
সূত্র: শব্দটি একটি বস্তু। বাঁ থেকে ডানে ক্রম: আপেল, এই বস্তু, চিপসের প্যাকেট।
উত্তর: ______________
ফাইল ০৪: L–এর তিনটি অঙ্ক
৪ক. শিনিগামির চোখ নিলে প্রতিবার বাকি আয়ুর অর্ধেক হারাতে হয়। এক ব্যক্তি ২৬ ও ৩০ বছর বয়সে চোখ নেয়, আর ৪৬ বছরে মারা যায়। সে মোট কত বছরের আয়ু হারাল?
সূত্র: উত্তরটি রাজশাহী রিলের সদস্যের ফাইল নম্বর।
৪খ. প্রতিদিন মুছে যায় ১, ৩, ৫, … জন; প্রতিদিনের শেষে মোট সংখ্যা পূর্ণবর্গ। মোট প্রথম যেদিন ৩৮০ ছাড়ায়, সেদিন মোট কত?
সূত্র: উত্তরটি চিপসের প্যাকেট যার, তার ফাইল নম্বর।
৪গ. শিঙাড়া শুধু ৫টি বা ৭টির প্যাকেটে পাওয়া যায়। পুরো প্যাকেট কিনে পাওয়া যায় না, এমন সবচেয়ে বড় সংখ্যা কত?
সূত্র: উত্তরটি ডেস্ক ১–এর সদস্যের ফাইল নম্বর।
ফাইল ০৫: রিলের দেরি
ভিডিও প্রতিটি বিভাগে পৌঁছাতে কিছু সেকেন্ড দেরি হয়। প্রতিটির দেরি আলাদা পূর্ণসংখ্যা।
১. ঢাকার দেরি ৪ সেকেন্ড।
২. চট্টগ্রাম: ঢাকার ১.৫ গুণ।
৩. রাজশাহী: ঢাকার ৩ গুণ।
৪. সিলেট: চট্টগ্রাম ও রাজশাহীর গড়।
৫. রংপুর: রাজশাহীর ১.৫ গুণ।
৬. ছয়টির যোগফল ৬৩ সেকেন্ড।
প্রতিটির দেরি বের করো।
ফাইল ০৬: ডেস্কের সারি
আগের উত্তর ও নিচের সূত্র ব্যবহার করো:
১. জ্যামিতি বক্স সারির এক প্রান্তে।
২. জ্যামিতি বক্সের ঠিক ডানে দিহান।
৩. ডেস্ক ১ ঢাকা রিলে দেখে।
৪. সানজিদের দেরি ৬ সেকেন্ড।
৫. আপেল পেনসিলের পাশের ডেস্কে।
৬. ছয়জনের মধ্যে ওমরের দেরি সবচেয়ে বেশি।
৭. সিলেটের ডেস্ক রাজশাহীর বাঁয়ে কোথাও।
৮. তৌসিফের ঠিক ডানে রাশিদ।
৯. সানজিদের ঠিক ডানে ওমর।
১০. আপেল যার, তার ফাইল নম্বর ৪০।
ছকটি পূরণ করো।
ফাইল ০৭: কিস্তিমাত
রাত ৯টা ০০ মিনিট ০০ সেকেন্ডে মূল সম্প্রচার শুরু হয়। ছয় বিভাগের প্রতিটিতে ভিডিও পৌঁছায় নিজের দেরিতে। মূল সম্প্রচারে L সেজে বসা রাকিন শাহরিয়ারের মুখ ও নাম শুরুর ২ মিনিট ৫ সেকেন্ড পরে ঠিক ২ সেকেন্ড দেখানো হয়, আর কখনো না।
কিরা নিজের পর্দায় ওই ২ সেকেন্ডেই শুধু নাম লেখে। রাকিন মুছে যায় রাত ৯টা ০৩ মিনিট ০০ সেকেন্ডে। নিয়ম ১, ২ ও দেরি ব্যবহার করে বলো, কিরা কে?
কিরা: ______________
রিলে ও দেরি: ______________
তোমার উত্তরটি জানিয়ে দেও গণিত ইশকুলের ফেসবুক পেজে’র পোস্টের কমেন্ট বক্সে।