নবম শ্রেণি - পদার্থবিজ্ঞান | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (৬১-৭০)

নবম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ২

৬১. কোন বিজ্ঞানী পড়ন্ত বস্তুর সূত্র আবিষ্কার করেন?

ক. গ্যালিলিও খ. নিউটন

গ. আর্কিমিডিস ঘ. কেপলার

৬২. স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে, তা ওই সময়ের—

ক. সমানুপাতিক

খ. বর্গের সমানুপাতিক

গ. ব্যস্তানুপাতিক

ঘ. বর্গের ব্যস্তানুপাতিক

৬৩. পেট্রল ইঞ্জিনের সিলিন্ডারের মধ্যে পিস্টনের গতি কোন গতি?

ক. স্পন্দন খ. চলন

গ. ঘূর্ণন ঘ. পর্যায়বৃত্ত

৬৪. একটি বস্তু বৃত্তাকার পথে সম্পূর্ণ একবার ঘুরে এলে তার সরণ কত হবে?

ক. 0 খ. 2pr

গ. pr2 ঘ. p

৬৫. অভিকর্ষজ ত্বরণ ‘g’-এর মান কোথায় সবচেয়ে বেশি?

ক. বিষুবীয় অঞ্চলে

খ. মেরু অঞ্চলে

গ. ভূপৃষ্ঠের ওপরে

ঘ. ভূকেন্দ্রে

৬৬. স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর প্রাপ্ত বেগ—

ক. সময়ের সমানুপাতিক

খ. সময়ের ব্যস্তানুপাতিক

গ. বর্গের সমানুপাতিক

ঘ. বর্গের ব্যস্তানুপাতিক

৬৭. বেগ-সময় লেখচিত্রের যেকোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল ওই বিন্দুতে কী নির্দেশ করে?

ক. বেগ খ. সরণ

গ. বল ঘ. ত্বরণ

৬৮. ভূমি ত্যাগ করার আগে স্থির অবস্থান থেকে 10 ms-2 সুষম ত্বরণে একটি বিমান রানওয়েতে 2 km দৌড়ায়। রানওয়ে অতিক্রম করতে বিমানটির কত সময় লাগবে?

ক. 10 s খ. 15 s

গ. 20 s ঘ. 400 s

৬৯. নিচের কোন রাশি দুটির মাত্রা ও একক একই নয়?

ক. সরণ ও দূরত্ব খ. বেগ ও দ্রুতি

গ. বেগ ও ত্বরণ ঘ. ত্বরণ ও মন্দন

৭০. স্থির অবস্থান থেকে ভূপৃষ্ঠে বিনা বাধায় মুক্তভাবে একটি পড়ন্ত বস্তু সেকেন্ডে 4m দূরত্ব অতিক্রম করলে ৫ সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে?

ক. 100 m খ. 105 m

গ. 110 m ঘ. 122.5 m

সঠিক উত্তর

অধ্যায় ২: ৬১.ক ৬২.খ ৬৩.ঘ ৬৪.ক ৬৫.খ ৬৬.ক ৬৭.ঘ ৬৮.গ ৬৯.গ ৭০.ঘ

রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষক, গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা

আরও পড়ুন