পঞ্চম শ্রেণি - প্রাথমিক বিজ্ঞান | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন

পঞ্চম শ্রেণির পড়াশোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ১

১. প্রতিটি খাদ্যশৃঙ্খলের শুরু হয় কোথা থেকে?

ক. পাতা থেকে

খ. সবুজ উদ্ভিদ থেকে

গ. সূর্য থেকে

ঘ. বাস্তুসংস্থান থেকে

২. একাধিক খাদ্যশৃঙ্খল একত্রিত হয়ে কী তৈরি হয়?

ক. বাস্তুসংস্থান খ. খাদ্যজাল

গ. খাদ্য বলয় ঘ. পরাগায়ন

৩. উদ্ভিদ খাদ্য তৈরি করতে কোন শক্তিটি ব্যবহার করে?

ক. শব্দ খ. আলো

গ. তাপ ঘ. বিদ্যুৎ

৪. নিচের কোনটি সঠিক খাদ্যশৃঙ্খল?

ক. ঘাস ফড়িং→ঘাস→সাপ→ব্যাঙ

খ. ব্যাঙ→ঘাস ফড়িং→ঘাস→সাপ

গ. সাপ→ঘাস ফড়িং→ঘাস→ব্যাঙ

ঘ. ঘাস→ঘাস ফড়িং→ব্যাঙ→সাপ

৫. সব প্রাণীই শক্তির জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিসের ওপর নির্ভরশীল?

ক. আলোর খ. বাতাসের

গ. উদ্ভিদের ঘ. মাটির

উত্তর: ১.খ ২.খ ৩.খ ৪.ঘ ৫.গ

পারভীন আক্তার, সহকারী শিক্ষক, লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা