অধ্যায় ১
জাহাঙ্গীর আলম তাঁর প্রতিষ্ঠানের অর্থায়নের জন্য ব্যাংক থেকে ঋণ গ্রহণের সিদ্ধান্ত নেন। ঋণ গ্রহণের ক্ষেত্রে জামানতসহ, জামানতবিহীন উৎস দুটির সুবিধা-অসুবিধা বিবেচনা করেন। এরপর তিনি জামানতবিহীন ঋণ গ্রহণের সিদ্ধান্ত নেন। এ ব্যাপারে ব্যাংকে প্রস্তাব দিলে ব্যাংক বিনিয়োগে সম্মত হয়।
প্রশ্নঃ
ক. ডিবেঞ্চার বা ঋণপত্র কী?
খ. সব কোম্পানির ডিবেঞ্চার বিনিয়োগকারীরা ক্রয় করে না কেন?
গ. ওই উৎসতে বিনিয়োগের জন্য ব্যাংক কীভাবে সমস্যার সম্মুখীন হতে পারে, তা বর্ণনা করো।
ঘ. জাহাঙ্গীর এই উৎস দুটিতে কী ধরনের বৈসাদৃশ্য লক্ষ করেছেন, তা তুলনামূলক বিশ্লেষণ করো।
উত্তর
ক. ঋণপত্র হচ্ছে জামানতবিহীন বন্ড। অর্থাৎ যে ঋণপত্রে কোনো জামানতের উল্লেখ থাকে না, তাকে ডিবেঞ্চার বলে।
খ. ডিবেঞ্চারের বিপরীতে জামানত থাকে না, তাই সব কোম্পানির ডিবেঞ্চার বিনিয়োগকারীরা ক্রয় করেন না। বিনিয়োগকারীরা সাধারণত বড় স্বনামধন্য কোম্পানি কর্তৃক ইস্যুকৃত ডিবেঞ্চারে তাঁদের অর্থ বিনিয়োগ করে থাকেন।
গ. ওই উৎসতে বিনিয়োগের জন্য ব্যাংকে যে সমস্যার সম্মুখীন হতে পারে, তা হলো—
১. ডিবেঞ্চারের বিপরীতে কোনো জামানত থাকে না বিধায় এটি ঝুঁকিপূর্ণ।
২. বন্ডের মতো ডিবেঞ্চার মালিকদের ভোটাধিকার থাকে না। ফলে কোম্পানির পরিচালনায় ডিবেঞ্চার মালিকদের কোনো নিয়ন্ত্রণ থাকে না।
৩. ডিবেঞ্চার মালিকেরা সাধারণ পাওনাদারদের সমান মর্যাদা ভোগ করেন। ফলে কোম্পানির অর্জিত আয় থেকে ডিবেঞ্চার মালিকদের সুদ দেওয়ার আগে বন্ড মালিকদের সুদ পরিশোধ করা হয়। অনুরূপভাবে কোম্পানির বিলুপ্তির সময় বা অবসায়নকালে বন্ড মালিকদের দাবি বা পাওনা পরিশোধের পর ডিবেঞ্চার মালিকদের পাওনা পরিশোধ করা হয়।
ঘ. জনাব জাহাঙ্গীর আলম বন্ড ও ডিবেঞ্চার এই উৎস দুটির মধ্যে যেসব বৈসাদৃশ্য লক্ষ করেছেন, তা নিচে দেওয়া হলো:
১. সুদের হার নির্দিষ্ট থাকে বিধায় বন্ডে বিনিয়োগকারীদের আয় নির্দিষ্ট থাকে। ফলে তাঁদের আয়ে অনিশ্চয়তা কম থাকে। তবে কোনো কোনো সময় সুদের হার পরিবর্তনশীলও হতে পারে।
২. বন্ডের বিপরীতে স্থায়ী বা অন্যান্য সম্পত্তি জামানত হিসেবে রাখা হয় বিধায় বন্ডে বিনিয়োগকারীদের ঝুঁকি হ্রাস পায়।
৩. কোম্পানি কর্তৃক অর্জিত আয়ের প্রথম বন্ড মালিকদের সুদ সম্পদ বিক্রিয়প্রাপ্ত অর্থ থেকে প্রথমে বন্ড মালিকদের পাওনা টাকা পরিশোধ করে অন্যদের দাবি পূরণ করা হয়। অর্থাৎ বন্ড মালিকদের দাবি সাধারণ এবং অগ্রাধিকার শেয়ার মালিকদের দাবি থেকে অগ্রগণ্য হিসেবে বিবেচিত হয়।
অপর দিকে ডিবেঞ্চারের ক্ষেত্রে বৈসাদৃশ্যগুলো নিচে দেওয়া হলো:
১. বন্ডের মতো বিনিয়োগকারীরা ডিবেঞ্চার থেকে নির্দিষ্ট হারে নিয়মিত আয় পান।
২. ডিবেঞ্চারের নির্দিষ্ট মেয়াদের কারণে অনেক বিনিয়োগকারীর কাছে এটি জনপ্রিয়।
মো. শফিকুল ইসলাম ভূঞা, সিনিয়র শিক্ষক, ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা