ষষ্ঠ শ্রেণির নতুন বই - গণিত | অধ্যায় ২ - কোণভেদে ত্রিভুজ

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

কোণভেদে ত্রিভুজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ত্রিভুজ

কোণভেদে ত্রিভুজের প্রকারভেদঃ

কোণভেদে ত্রিভুজ তিন প্রকার। যথা—

১. সূক্ষ্মকোণী ত্রিভুজ

২. সমকোণী ত্রিভুজ

৩. স্থূলকোণী ত্রিভুজ

১. সূক্ষ্মকোণী ত্রিভুজ: যে ত্রিভুজের প্রতিটি কোণ সূক্ষ্মকোণ, তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে।

সূক্ষ্মকোণী ত্রিভুজের চিত্র

চিত্রে ABC একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ। এর ∠BAC, ∠ABC, ∠BCA তিনটি কোণই সূক্ষ্মকোণ। অর্থাৎ প্রতিটি কোণের পরিমাপ ৯০° অপেক্ষা কম।

২. সমকোণী ত্রিভুজ: যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, তাকে সমকোণী ত্রিভুজ বলে।

সমকোণী ত্রিভুজের চিত্র

চিত্রে ABC একটি সমকোণী ত্রিভুজ। এর ∠ABC একটি সমকোণ।

৩. স্থূলকোণী ত্রিভুজ: যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ, তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে।

স্থূলকোণী ত্রিভুজের চিত্র

চিত্রে ABC একটি স্থূলকোণী ত্রিভুজ। এর ∠ABC একটি স্থূলকোণ, অপর কোণ দুইটি ∠ACB ও ∠BAC সূক্ষ্মকোণ।

রণজিৎ কুমার শীল, সিনিয়র শিক্ষক, ধানমন্ডি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ঢাকা