আঞ্চলিক ভাষা
১। আঞ্চলিক বাক্য: বোঝলেন, এই দাড়ি তো বাংলার সক্কলে চেনে।
প্রমিত রূপ: বুঝলেন, এই দাড়ি তো বাংলার সবাই চেনে।
২। আঞ্চলিক বাক্য: ক্যান? মানুষ চাকা ঠেইলা তোলে—সেই ছবি।
প্রমিত রূপ: কেন? মানুষ চাকা ঠেলে তোলে—সেই ছবি।
৩। আঞ্চলিক বাক্য: ধরেন, আমাগো আঁকা।
প্রমিত রূপ: ধরুন, আমাদের আঁকা।
৪। আঞ্চলিক বাক্য: এই যে আমার বাবায়, তানি ছিলেন এত বড় আর্টিস্ট, কে তারে স্মরণ রাখছে কন?
প্রমিত রূপ: এই যে আমার বাবা, তিনি ছিলেন এত বড় আর্টিস্ট, কে তাঁকে স্মরণ রেখেছে বলুন?
৫। আঞ্চলিক বাক্য: ক্যান দেহেন নাই—ওই যে উপরে চাইয়া দেহেন—সবার উপরেই তো বঙ্গবন্ধুর দুইডা ছবি। হেরে তো মধ্যে বা নিচে রাহন যায় না।
প্রমিত রূপ: কেন দেখেননি—ওই যে উপরে চেয়ে দেখেন—সবার উপরেই তো বঙ্গবন্ধুর দুটি ছবি। তাঁকে তো মধ্যে বা নিচে রাখা যায় না।
জাহেদ হোসেন, সিনিয়র শিক্ষক, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা