অধ্যায় ২
১৬. প্রশ্ন: বায়ুদূষণের ফলে মানুষ ফুসফুসের—-----রোগে আক্রান্ত হচ্ছে।
উত্তর: ক্যানসার
১৭. প্রশ্ন: পানিদূষণের ফলে জলজ—-----শৃঙ্খলে ব্যাঘাত ঘটেছে।
উত্তর: খাদ্য
১৮. প্রশ্ন: কলেরা, ডায়রিয়া ইত্যাদি পানিবাহিত রোগের প্রধান কারণ—-----দূষণ।
উত্তর: পানি
১৯. প্রশ্ন: বিভিন্ন চর্মরোগের প্রধান কারণ পানি—-----।
উত্তর: দূষণ
২০. প্রশ্ন: বিভিন্ন ক্ষতিকর বস্তু—-----মেশার ফলে মাটি দূষিত হয়।
উত্তর: মাটিতে
২১. প্রশ্ন: সার, কীটনাশক, হাসপাতালের বর্জ্য ইত্যাদির মাধ্যমে—-----দূষিত হয়।
উত্তর: মাটি
২২. প্রশ্ন: মাটিদূষণের ফলে—-----উর্বরতা শক্তি নষ্ট হয়।
উত্তর: জমির
পারভীন আক্তার, সহকারী শিক্ষক, লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা