পরিচ্ছেদ ৭
১. দন্ত্য ব্যঞ্জনধ্বনির মুখ্য বাক্প্রত্যঙ্গ কোনটি?
ক. নিচের ঠোঁট খ. জিহ্বার ডগা
গ. আলজিব ঘ. দাঁত
২. কোন ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় জিহ্বার ডগা ওপরের পাটির দাঁতের গোড়ার সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে?
ক. ওষ্ঠ্য ব্যঞ্জন খ. দন্ত্য ব্যঞ্জন
গ. দন্ত্যমূলীয় ব্যঞ্জন ঘ. মূর্ধন্য ব্যঞ্জন
৩. ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহ কম থাকলে সেগুলোকে বলে?
ক. ঘোষ ধ্বনি খ. অঘোষ ধ্বনি
গ. অল্পপ্রাণ ধ্বনি ঘ. মহাপ্রাণ ধ্বনি
৪. কম্পিত ব্যঞ্জনের উপস্থিতি আছে কোন শব্দে?
ক. বড় খ. গাঢ়
গ. চানাচুর ঘ. হঠাৎ
৫. উচ্চারণস্থান অনুযায়ী ‘শ’ কেমন ধ্বনি?
ক. দন্ত্য খ. মূর্ধন্য
গ. তালব্য ঘ. কণ্ঠ্য
৬. ওষ্ঠ্য ব্যঞ্জনের মুখ্য বাক্প্রতঙ্গ কোনটি?
ক. জিহ্বার ডগা
খ. নিচের ঠোঁট
গ. ওপরের ঠোঁট
ঘ. জিহ্বার পেছনের অংশ
৭. উচ্চারণস্থান অনুযায়ী ‘ভ’ কোন ধরনের ব্যঞ্জন ধ্বনি?
ক. ওষ্ঠ্য ব্যঞ্জন খ. তালব্য ব্যঞ্জন
গ. মূর্ধন্য ব্যঞ্জন ঘ. দন্ত্য ব্যঞ্জন
৮. জিহ্বার ডগা ওপরের পাটির দাঁতে লেগে কোন ব্যঞ্জন ধ্বনি উৎপন্ন হয়?
ক. মূর্ধন্য ব্যঞ্জন খ. তালব্য ব্যঞ্জন
গ. কণ্ঠ্য ব্যঞ্জন ঘ. দন্ত্য ব্যঞ্জন
৯. কণ্ঠনালীয় ব্যঞ্জনধ্বনি উচ্চারণের মুখ্য বাক্প্রত্যঙ্গ কোনটি?
ক. নিচের ঠোঁট খ. জিহ্বার ডগা
গ. দন্তমূল ঘ. ধ্বনিদ্বারের দুটি পাল্লা
১০. দুটি বাক্প্রতঙ্গ পরস্পরের সংস্পর্শে এসে বায়ুপথে বাধা সৃষ্টি করে উৎপন্ন ধ্বনিকে কী বলে?
ক. স্পৃষ্ট ব্যঞ্জন খ. নাসিক্য ব্যঞ্জন
গ. উষ্ম ব্যঞ্জন ঘ. কম্পিত ব্যঞ্জন
সঠিক উত্তর
পরিচ্ছেদ ৭: ১.খ ২.গ ৩.গ ৪.গ ৫.গ ৬.খ ৭.ক ৮.ঘ ৯.ঘ ১০.ক
মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা