পঞ্চম শ্রেণি - প্রাথমিক বিজ্ঞান | অধ্যায় ১ : শূন্যস্থান পূরণ করো (১১-১৫)

পঞ্চম শ্রেণির পড়াশোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ১

১১. প্রশ্ন: বাস্তুসংস্থানে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের ধারাবাহিক প্রক্রিয়া হলো—।

উত্তর: খাদ্যশৃঙ্খল

১২. প্রশ্ন: যেকোনো—অনেক খাদ্যশৃঙ্খল থাকে।

উত্তর: বাস্তুসংস্থানে

১৩. প্রশ্ন: বাস্তুসংস্থানের সব উদ্ভিদ ও প্রাণী কোনো না কোনো খাদ্য—অন্তর্ভুক্ত।

উত্তর: শৃঙ্খলের

১৪. প্রশ্ন: একাধিক খাদ্যশৃঙ্খল একত্র হয়ে—তৈরি করে।

উত্তর: খাদ্যজাল

১৫. প্রশ্ন: কোনো স্থানের সব জীব ও জড় এবং তাদের মধ্যকার পারস্পরিক ক্রিয়াই হলো ওই স্থানের—।

উত্তর: বাস্তুসংস্থান।

পারভীন আক্তার, সহকারী শিক্ষক, লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা