দশম শ্রেণি - ভূগোল ও পরিবেশ| অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০) 19December

দশম শ্রেণির পড়াশোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ১

৩১. পৃথিবীর প্রাকৃতিক পরিবেশ মানুষের জীবনযাত্রাকে কী করে?

ক. সহজ করে খ. দুরূহ করে

গ. প্রভাবিত করে ঘ. একমুখী করে

৩২. মানুষের ক্রিয়াকলাপ তার পরিবেশে কী করে?

ক. মানানসই হয় না

খ. নানা পরিবর্তন ঘটায়

গ. নতুন কিছু সৃষ্টি করে

ঘ. উন্নতি ঘটায়

৩৩. প্রাকৃতিক পরিবেশ গঠিত হয় কীভাবে?

ক. প্রকৃতির জড় উপাদান নিয়ে

খ. প্রকৃতির জীব উপাদান নিয়ে

গ. জড় ও জীব উপাদান নিয়ে

ঘ. মানুষের রীতিনীতি, মূল্যবোধ নিয়ে

৩৪. ভূগোলের সাথে পরিবেশ কীভাবে জড়িত?

ক. অঙ্গাঙ্গিভাবে খ. বিপরীতভাবে

গ. উল্টোভাবে ঘ. আলতোভাবে

৩৫. মানুষের জীবনযাত্রাকে নানাভাবে প্রভাবিত করছে—

i. পৃথিবীর জলবায়ু

ii. পৃথিবীর প্রাকৃতিক সম্পদ

iii. সৌরজগতের বাইরের ঘটনাপ্রবাহ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৬. প্রাকৃতিক পরিবেশ গঠিত হয় যে উপাদান নিয়ে—

i. মাটি, পানি, বায়ু নিয়ে

ii. আলো, উদ্ভিদ, প্রাণী নিয়ে

iii. মানুষের রীতিনীতি, মূল্যবোধ নিয়ে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৭. জনসংখ্যা ভূগোলের আলোচ্য বিষয় যেগুলো—

i. জনসংখ্যা বৃদ্ধির গতি-প্রকৃতি

ii. সামাজিক জীবনের ওপর

জনসংখ্যার প্রভাব

iii. অর্থনৈতিক জীবনের ওপর জনসংখ্যার প্রভাব

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৮. বাংলাদেশের দারিদ্র্যের কারণ চিহ্নিত করার জন্য একদল বিশেষজ্ঞ কাজ করছেন, যাদের প্রথম কাজ হলো প্রাকৃতিক পরিবেশ এ দেশের মানুষের জীবনযাত্রাকে কীভাবে প্রভাবিত করে, তা বিশ্লেষণ করা। উক্ত বিশেষজ্ঞ দল যেটির প্রভাব বিশ্লেষণ করবেন—

i. জলবায়ুর

ii. ভূপ্রকৃতির

iii. শিক্ষার

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৯. কিসের মাধ্যমে মানুষ ও পরিবেশের মধ্যে সম্পর্ক বিদ্যমান রয়েছে?

ক. বহিঃক্রিয়ার খ. মিথস্ক্রিয়ার

গ. অন্তঃক্রিয়ার ঘ. মিশ্রক্রিয়া

সঠিক উত্তর

অধ্যায় ১: ৩১.গ ৩২.খ ৩৩.গ ৩৪.ক ৩৫.ক ৩৬.ক ৩৭.ঘ ৩৮.ক ৩৯.খ

মো. শাকিরুল ইসলাম, প্রভাষক, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা