ষষ্ঠ শ্রেণি - বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৮ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)
ষষ্ঠ শ্রেণির পড়াশোনা
অধ্যায় ৮
১১. কোন ক্ষমতাবলে রাষ্ট্র সব ব্যক্তি ও প্রতিষ্ঠানের ঊর্ধ্বে?
ক. সার্বভৌম খ. প্রাতিষ্ঠানিক
গ. রাজনৈতিক ঘ. প্রশাসনিক
১২. বাংলাদেশের দক্ষিণে কী অবস্থিত?
ক. পশ্চিমবঙ্গ খ. মেঘালয়
গ. আসাম ঘ. বঙ্গোপসাগর
১৩. বাংলাদেশ রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা কী?
ক. সার্বভৌমত্ব খ. জনসমষ্টি
গ. সরকার খ. ভূখণ্ড
১৪. বাংলাদেশ সরকার কাদের ভোটে নির্বাচিত?
ক. সংসদ সদস্যদের খ. জনগণের
গ. আমলাদের ঘ. ধর্মীয় নেতাদের
১৫. নগররাষ্ট্রে নাগরিক বলা হতো কাদের?
ক. রাজনীতিবিদদের খ. শাসনকারীদের
গ. নগরে বসবাসকারীদের ঘ. পুরুষদের
১৬. নাগরিকের প্রধান বৈশিষ্ট্য কয়টি?
ক. দুই খ. তিন
গ. চার ঘ. পাঁচ
১৭. বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের পরিচয় কোনটি?
ক. বাংলাদেশি খ. বাঙালি
গ. বাংলার অধিবাসী ঘ. বাংলা জনগোষ্ঠী
১৮. বিদেশিরা কোনো রাষ্ট্রে কোন অধিকার ভোগ করতে পারে?
ক. আইনগত অধিকার
খ. সামাজিক অধিকার
গ. রাজনৈতিক অধিকার
ঘ. অর্থনৈতিক অধিকার
১৯. রাষ্ট্রে বসবাসরত বিদেশিরা—
i. রাজনৈতিক সুযোগ–সুবিধা পায়
ii. রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করে না
iii. সামাজিক অধিকার ভোগ করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২০. নাগরিকত্ব লাভের ক্ষেত্রে প্রধান বিবেচ্য বিষয় কয়টি?
ক. ১টি খ. ২টি
গ. ৩টি ঘ. ৪টি
সঠিক উত্তর
অধ্যায় ৮: ১১.ক ১২.ঘ ১৩.ক ১৪.খ ১৫.খ ১৬.গ ১৭.ক ১৮.খ ১৯.গ ২০.খ
মো. আলতাফ হোসেন, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ পাবলিক কলেজ, ঢাকা
◀ বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)