প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধ্যায় ২
২৬. প্রশ্ন: দূষিত মাটিতে উৎপন্ন ফসল খাদ্য হিসেবে গ্রহণের ফলে মানুষ—----রোগে আক্রান্ত হতে পারে।
উত্তর: ক্যানসার
২৭. প্রশ্ন: শব্দদূষণ মানুষের—----ও শারীরিক সমস্যার সৃষ্টি করছে।
উত্তর: মানসিক
২৮. প্রশ্ন: শব্দদূষণের ফলে মানুষের—----হ্রাস পায়।
উত্তর: কর্মক্ষমতা
২৯. প্রশ্ন: বিদ্যুৎ ও জীবাশ্ম জ্বালানির—----কমিয়ে আমরা পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখতে পারি।
উত্তর: ব্যবহার
৩০. প্রশ্ন: কাজ শেষে—----নিভিয়ে বিদ্যুৎ অপচয় রোধ করতে পারি।
উত্তর: বাতি
৩১. প্রশ্ন: গাড়িতে চড়ার পরিবর্তে হেঁটে আমরা প্রাকৃতিক সম্পদ—----করতে পারি।
উত্তর: সংরক্ষণ
পারভীন আক্তার, সহকারী শিক্ষক, লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা