ষষ্ঠ শ্রেণির নতুন বই - বাংলা | অধ্যায় ১ : যোগাযোগের অনুশীলন

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি

নিচের পরিস্থিতিগুলো মোকাবিলার মাধ্যমে তুমি যোগাযোগের অনুশীলন করতে পারো। কথোপকথনের সময় খেয়াল রাখতে হবে যেন মর্যাদা অনুযায়ী সর্বনাম ও ক্রিয়ার ব্যবহার হয়।

১. বাইরে থেকে মাত্র বাড়ি ফিরেছ। এমন সময় তোমার ছোট ভাই তোমার সঙ্গে খেলার জন্য বায়না ধরেছে। এ নিয়ে তার সঙ্গে কথা হচ্ছে।

২. আজ নতুন বই হাতে পেয়েছ। খবরটি তোমার দাদা বা নানাকে ফোন করে জানাও।

৩. তোমার চাচা টেলিফোন করে জানালেন, তোমার দাদি অসুস্থ। এ নিয়ে চাচার সঙ্গে আলাপ করছ।

৪. বাসার কাছের দোকানে খাতা ও কলম কিনতে গিয়েছ। সব কটি জিনিস কেনা শেষে দেখা গেল তোমার কাছে কিছু টাকা কম পড়েছে। এ নিয়ে দোকানির সঙ্গে কথা বলছ।

৫. তোমার ক্লাসে একজন নতুন শিক্ষার্থী ভর্তি হয়েছে। তুমি তার সঙ্গে পরিচিত হচ্ছ এবং তোমাদের শিক্ষাপ্রতিষ্ঠান সম্পর্কে ধারণা দিচ্ছ।

৬. পাশের বাড়িতে জন্মদিনের অনুষ্ঠান হচ্ছে। তুমি দাওয়াত পেয়েছ। সেখানে যাওয়ার ব্যাপারে তুমি তোমার মায়ের সঙ্গে কথা বলছ।

জাহেদ হোসেন, সিনিয়র শিক্ষক, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা