চট্টগ্রামের হাটহাজারী উপজেলার শিক্ষাবৃত্তি

১৬ মার্চ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে

ইঞ্জিনিয়ার চৌধুরী মোহাম্মদ মহসীন ফাউন্ডেশন ফর হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট ২০২৩ সালে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ছাত্রছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রদান করবে।

  • চট্টগ্রামের শুধু হাটহাজারী উপজেলার স্থায়ী বাসিন্দা ও মেধাবী ছাত্রছাত্রীদের মাসিক শিক্ষাবৃত্তি, ভর্তি ও শিক্ষা উপকরণ সংগ্রহের জন্য এককালীন আর্থিক সহায়তা প্রদান করবে।

  • আবেদনপত্র যাচাই–বাছাইপূর্বক আবেদনকারীদের মৌখিক পরীক্ষার জন্য ২৫–০৪–২০২৩ তারিখে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হবে।

  • আবেদনের শেষ তারিখ: ১৬ মার্চ বিকেল ৫টা পর্যন্ত।

  • আবেদনপত্র সংগ্রহ এবং জমা দেওয়ার ঠিকানা: ইঞ্জিনিয়ার চৌধুরী মোহাম্মদ মহসীন ফাউন্ডেশন ফর হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট অফিস, গ্রাম– বটতলী, ডাকঘর– ফতেয়াবাদ, থানা– হাটহাজারী, চট্টগ্রাম।

কাগজপত্র যা লাগবে:

ক. দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি।

খ. স্থায়ী ঠিকানার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত জাতীয়তার সনদপত্র।

গ. মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক (সম্মান) পরীক্ষার মূল মার্কসিটের সত্যায়িত ফটোকপি।

ঘ. জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।

ঙ. আবেদনকারীর সঙ্গে সম্পর্ক উল্লেখপূর্বক তৃতীয় একজন ব্যক্তির নাম, ঠিকানা ও মুঠোফোন নম্বর।

চ. স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ভর্তির রসিদ ও শিক্ষার্থীর পরিচয়পত্রের (প্রতিষ্ঠান কর্তৃক প্রাপ্ত) সত্যায়িত ফটোকপি।

আরও পড়ুন