প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ - বাংলা (৪)
বাংলা বিষয়ে পুরো পাঠ্যবই থেকে ৭ টি বহুনির্বাচনি প্রশ্ন থাকবে এবং দুটি অনুচ্ছেদ থেকে ৮ টি বহুনির্বাচনি প্রশ্ন থাকবে(৮+৭)=১৫।এবং একটি রচনামূলক প্রশ্ন থাকবে যার নম্বর ১০। বাংলায় মোট ২৫ নম্বর
বাক্যগুলোর ক্রিয়াপদের চলিত রূপ করোঃ
১. প্রশ্ন: বাংলাদেশ হইল নদীমাতৃক দেশ
উত্তর: বাংলাদেশ হলো নদীমাতৃক দেশ।
২. প্রশ্ন: একসময় সুন্দরবনে ওল বাঘও দেখিতে পাওয়া যাইত।
উত্তর: একসময় সুন্দরবনে ওল বাঘও দেখতে পাওয়া যেত।
৩. প্রশ্ন: শেয়ালের ওপরই তাই দায়িত্ব পড়িল।
উত্তর: শেয়ালের ওপরই তাই দায়িত্ব পড়ল।
৪. প্রশ্ন: সে কৌশলে বল কাটাইয়া লইয়া যায়।
উত্তর: সে কৌশলে বল কাটিয়ে নিয়ে যায়।
৫. প্রশ্ন: খেলাপাগল সে, খেলিবেই।
উত্তর: খেলাপাগল সে, খেলবেই।
৬. প্রশ্ন: তিনি বারবার অবস্থান পরিবর্তন করিতে থাকিলেন।
উত্তর: তিনি বারবার অবস্থান পরিবর্তন করতে থাকলেন।
৭. প্রশ্ন: তিনি বুঝিতে পারিলেন মৃত্যু আসন্ন।
উত্তর: তিনি বুঝতে পারলেন মৃত্যু আসন্ন।
৮. প্রশ্ন: পাখির গান আমাদের মন কাড়িয়া লয়।
উত্তর: পাখির গান আমাদের মন কেড়ে নেয়
বিরামচিহ্ন বসিয়ে অনুচ্ছেদ লেখো:
৯. প্রশ্ন: বাংলাদেশের প্রকৃতি ও জনজীবন তাই ভারি বৈচিত্র্যময় এই দেশকে তাই ঘুরে ঘুরে দেখা দরকার কোথায় পাহাড় কোথাও নদী কোথাও–বা এর সমুদ্রের বেলাভূমি
উত্তর: বাংলাদেশের প্রকৃতি ও জনজীবন তাই ভারি বৈচিত্র্যময়। এই দেশকে তাই ঘুরে ঘুরে দেখা দরকার। কোথায় পাহাড়, কোথায় নদী, কোথাও-বা এর সমুদ্রের বেলাভূমি।
১০. প্রশ্ন: ভাবো তো কৃষকের কথা তারা কাজ না করলে আমাদের খাদ্য জোগাত কে সবাইকে তাই আমাদের শ্রদ্ধা করতে হবে ভালোবাসতে হবে সবাই আমাদের আপনজন
উত্তর: ভাবো তো কৃষকের কথা। তারা কাজ না করলে আমাদের খাদ্য জোগাত কে? সবাইকে তাই আমাদের শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে। সবাই আমাদের আপনজন।
১১. প্রশ্ন: নিচের যুক্তবর্ণ বিভাজন বাক্যে প্রয়োগ করোঃ
ণ্ব = ণ + ব = অণ্বেষণ করলে পাওয়া যায়।
ত্ন = ত + ন = উয়ারী-বটেশ্বর একটি প্রত্নতাত্ত্বিক স্থান।
ত্র = ত + র = রাত্রি পোহালেই সকাল হবে।
দ্দ = দ + দ = বহদ্দারহাট চট্টগ্রামের একটি বিখ্যাত জায়গার নাম।
দ্ধ= দ + ধ = বড়দের শ্রদ্ধা করা উচিত।
দ্ব = দ + ব = তোমার দ্বারাই এ কাজ হবে।
দ্ভ = দ + ভ = সবার সঙ্গে সদ্ভাব রেখে চলা উচিত।
দ্ম = দ + ম = পদ্মা বাংলাদেশের একটি বড় নদী।
খন্দকার আতিক, শিক্ষক, উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা