অষ্টম শ্রেণি – বিজ্ঞান | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

অষ্টম শ্রেণির পড়াশোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায় ৪

১. নিম্ন শ্রেণির জীবে কোন ধরনের প্রজননের প্রবণতা বেশি?

ক. অযৌন খ. যৌন

গ. অঙ্গজ ঘ. উভয়

২. নিম্ন শ্রেণির উদ্ভিদ কিসের মাধ্যমে বংশ রক্ষা করে?

ক. বীজ খ. স্পোর

গ. ফুল ঘ. পরাগায়ন

৩. আলু, মিষ্টি আলু নিচের কোনটির উদাহরণ?

ক. টিউবার খ. রাইজোম

গ. বাল্ব ঘ. স্টোলন

৪. স্টোলনের অগ্রভাগে কী উত্পন্ন হয়?

ক. মুকুল খ. চোখ

গ. কন্দ ঘ. কুঁড়ি

৫. একটি আদর্শ ফুলের কয়টি অংশ থাকে?

ক. দুইটি খ. তিনটি

গ. চারটি ঘ. পাঁচটি

৬. নিচের কোনটিতে স্বপরাগায়ন হয়ে থাকে?

ক. শিমুল খ. পেঁপে

গ. শর্ষে ঘ. ধান

৭. উন্নত জাতের উদ্ভিদের জনন অঙ্গ কোনটি?

ক. ফুল খ. ফল

গ. পরাগ ঘ. কুঁড়ি

৮. গুচ্ছফল কোনটি?

ক. নয়নতারা খ. আম

গ. কলা ঘ. শর্ষে

৯. বীজত্বকের বাইরের অংশকে কী বলে?

ক. বীজপত্র খ. বীজত্বক

গ. টেস্টা ঘ. টেগমেন

১০. বীজত্বকের ভেতরের অংশকে কী বলে?

ক. টেগমেন খ. টেষ্টা

গ. পত্র ঘ. বীজপত্র

সঠিক উত্তর

অধ্যায় ৪: ১.ক ২.খ ৩.ক ৪.ক ৫.ঘ ৬.গ ৭.ক ৮.ক ৯.গ ১০.ক

মো. আবু সুফিয়ান, শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা